1. admin@moheshpurnews24.com : admin :
August 13, 2026, 7:52 pm
শিরোনামঃ
আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা হরিণাকুণ্ডুতে ট্রাকটরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পূর্বধলায় পিকআপ ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৬ চাঞ্চল্যকর প্রতারণা ও ভুয়া পরিচয়ে বিয়ে: চেক জালিয়াতির মিথ্যা মামলায় মধ্যবিত্ত গৃহবধূর আত্মসমর্পণ মহেশপুরে বসতবাড়িতে হামলার অভিযোগ, দুই নারীকে মারধর ও স্বর্ণালংকার লুটের দাবি নেত্রকোনায় নারী-শিশু নির্যাতন নিয়ে বাড়ছে উদ্বেগ, তিন বছরে ধর্ষণের ৪০৮ মামলার রেকর্ড নাসিরনগরে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে টিকটকারদের অশ্লীলতা মহেশপুর যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালন। দপদপিয়া সেতুতে দুর্ঘটনা: ক্ষতিপূরণ ও নিরাপদ সড়কের দাবিতে বাকেরগঞ্জে মহাসড়ক অবরোধ। তরুন ও যুবক যারা কর্মক্ষম:এই কর্মক্ষম শক্তিকে দিয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যাবে —-এমপি নূরুল ইসলাম বুলবুল
ব্রেকিং নিউজঃ

আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা

  • Update Time : Thursday, August 13, 2026

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার ছোনাউঠা ও নীলগঞ্জ গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা। দুই গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে নির্মাণাধীন একটি কাঠের ব্রিজে সংস্থাটির পক্ষ থেকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্রিজ নির্মাণকাজে সহযোগিতার অংশ হিসেবে এ অর্থ প্রদান করা হয়। হাওলাদার সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মো. জমির উদ্দিন হাওলাদার কাঠের ব্রিজ নির্মাণের জন্য ২০ হাজার টাকা সংগঠনের সাধারণ সম্পাদক দিলরুবা আক্তার রজনীর হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সদস্য মো. নিজাম হাওলাদার, মো. আবু বক্কর গাজী, মো. খোকন চৌকিদার, মো. আসলাম মৃধা, জাহাঙ্গীর সিকদার, মো. রবিউল সিকদারসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। এ উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন সংগঠনের অর্থ ও সহ-সভাপতি মো. রাজিব হাওলাদার।

স্থানীয়রা জানান, ছোনাউঠা ও নীলগঞ্জ গ্রামের মানুষের চলাচলের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নানা সমস্যা রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, বয়স্ক ও সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যায়। নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় তাদের।

স্থানীয় মানুষের এই দুর্ভোগের কথা বিবেচনা করে কাঠের ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিজটি নির্মাণ হলে দুই গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও বয়স্কদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

হাওলাদার সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু রাসেল হাওলাদার বলেন, “গ্রামীণ জনপদের মানুষের যাতায়াতের কষ্ট দূর করা এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের প্রয়োজনের সময়ে তাদের পাশে দাঁড়ানোই সংগঠনের অন্যতম লক্ষ্য।”

তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও হাওলাদার সমাজ কল্যাণ সংস্থার মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। মানুষের মৌলিক প্রয়োজন ও সামাজিক উন্নয়নে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে, কাঠের ব্রিজ নির্মাণে যারা শ্রম, অর্থ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা।

স্থানীয়রা সংগঠনটির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হলে ছোনাউঠা ও নীলগঞ্জ গ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার অনেকটাই সমাধান হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd