1. admin@moheshpurnews24.com : admin :
August 14, 2026, 7:05 pm
শিরোনামঃ
নাসিরনগরে সাবেক এনসিপি নেতা আসাদুজ্জামান খোকনের উপর হামলার অভিযোগ কলমাকান্দায় কবরস্থানের নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর-লুটপাট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২ যশোরের সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ে মানববন্ধন নাসিরনগরে ডাক বাংলাে ও দোলমন্দিরে পর্যটকদের ভীর,যেন মিনি কক্সবাজার রাস্তা নয়, যেন মরণফাঁদ: কিশোরগঞ্জে সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা হরিণাকুণ্ডুতে ট্রাকটরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পূর্বধলায় পিকআপ ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৬ চাঞ্চল্যকর প্রতারণা ও ভুয়া পরিচয়ে বিয়ে: চেক জালিয়াতির মিথ্যা মামলায় মধ্যবিত্ত গৃহবধূর আত্মসমর্পণ
ব্রেকিং নিউজঃ

কলমাকান্দায় কবরস্থানের নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর-লুটপাট

  • Update Time : Friday, August 14, 2026

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :
নেত্রকোণার কলমাকান্দায় একটি কবরস্থানকে কেন্দ্র করে বিরোধ ও আধিপত্য বিস্তারকে ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় আমগড়া বাজারের কয়েকটি দোকান ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কলমাকান্দার স্থানীয়রা জানান, আমগড়া বাজারের পাশে অবস্থিত ওই কবরস্থানে দীর্ঘদিন ধরে আশপাশের কয়েকটি গ্রামের মৃত ব্যক্তিদের দাফন করা হয়ে আসছে। প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে কবরস্থানটি ‘পোনেশ্বর-আমগড়া কবরস্থান’ নামে পরিচিত। সম্প্রতি কবরস্থানটির নাম পরিবর্তন করে ‘সার্বজনীন গোরস্থান’ করার দাবি ওঠে। কয়েকটি গ্রামের মানুষ সেখানে দাফন হওয়ায় এক পক্ষ এ নামকরণের দাবি জানালে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল।

এরই জেরে শুক্রবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষের সময় আমগড়া বাজারের কয়েকটি দোকান ও আশপাশের বাড়িঘরেও হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। একপর্যায়ে আমগড়া ও নল্লাপাড়া গ্রামের লোকজন পোনেশ্বর হররাম এলাকায় হামলা চালিয়ে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেন বলে স্থানীয়রা জানান।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

১৪/০৮/২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd