1. admin@moheshpurnews24.com : admin :
August 15, 2026, 9:34 am
শিরোনামঃ
ডাকাতের রামদার কোপে ভ্যানচালক গুরুতর জখম হরিণাকুণ্ডুতে অভিযান গ্রেফতার ০৪ জন বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নাসিরনগরে সাবেক এনসিপি নেতা আসাদুজ্জামান খোকনের উপর হামলার অভিযোগ কলমাকান্দায় কবরস্থানের নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর-লুটপাট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২ যশোরের সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ে মানববন্ধন নাসিরনগরে ডাক বাংলাে ও দোলমন্দিরে পর্যটকদের ভীর,যেন মিনি কক্সবাজার রাস্তা নয়, যেন মরণফাঁদ: কিশোরগঞ্জে সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে অভিযান গ্রেফতার ০৪ জন

  • Update Time : Friday, August 14, 2026

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে মাদকাসক্ত চার ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হরিণাকুণ্ডু থানা পুলিশ সুত্র জানায় গত শুক্রবার ১৪ আগষ্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পুলিশ ক্যাম্প ও তার সঙ্গীয় ফোর্সসহ এসআই(নিঃ) ফররুখ আহমেদের নেতৃত্বে হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে, ০১। বিরামপুর গ্রামের সানোয়ার হোসেনের পুত্র সাজেদুল ইসলাম(২৬), ০২। ধুলিয়া গ্রামের শরিফুল হকের পুত্র শাহিন হোসেন(২০), ০৩। শিংগা গ্রামের ডাবলুর ছেলে রাফায়েত আহমেদ (১৯), ০৪। ভবানীপুর গ্রামের নূর ইসলামের ছেলে লিয়ন আহম্মেদকে মাদক সেবন করা কালে গ্রেফতার করেন।

অভিযান কালে সরাসরি সামারী ট্রাইল কোর্ট পরিচালনা করে ডোপটেষ্টের মাধ্যমে আসামীদের নানাধরণের সাজা দেন বিজ্ঞ আদালত। হরিণাকুন্ডু থানার প্রসিকিউশন নং-৪২/২৬, এবং ৪৩/২৬, মূলে আসামী সাজেদুল ইসলাম, রাফায়েত হোসেন,মোঃ শাহিন হোসেন-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬০০০ টাকা জরিমানা অনাদায় আরো ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। অপরদিকে আসামি লিওন হোসেনকে-পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চার হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আজ শুক্রবার (১৪ আগষ্ট) ২০২৬ ইং তারিখ সকাল সাড়ে ১১টায় আসামীদের আইনি প্রক্রিয়ায় শেষে জেল হাজতে প্রেরণ করা হয়। অভিযান অব্যাহত আছে বলে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান,অপরাধী যেই হোক না কেনো তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd