1. admin@moheshpurnews24.com : admin :
August 16, 2026, 8:52 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন – ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বাকেরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মহেশপুরে হাসানের আত্মহত্যা তানিয়ার শাস্তির দাবিতে মানববন্ধন নেত্রকোনায় ইউপি প্রশাসকের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মহেশপুর স্বাস্থ্যকমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক সফর। পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ। মহেশপুরে আড়ম্বরপূর্ণ আয়োজনে পালিত হল জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ ও সনদ প্রধান অনুষ্ঠান। শিবগঞ্জ সীমান্তে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক মফস্বল সাংবাদিকদের ঐক্যের লড়াইয়ে আহমেদ আবু জাফর দেড় দশকের সাংগঠনিক পথচলায় অধিকার, নিরাপত্তা ও মর্যাদার দাবি আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম বুলবুল এমপি।
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন – ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  • Update Time : Sunday, August 16, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য পক্ষ চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলার মৎস্য উৎপাদন আরও বাড়াতে জলাশয় সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই মৎস্যচাষের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ ও মাছের প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা সভা শেষে জেলার সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আগামী ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন সচেতনতামূলক ও মৎস্যসম্পদ উন্নয়নমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd