1. admin@moheshpurnews24.com : admin :
August 18, 2026, 12:04 pm
শিরোনামঃ
মহেশপুরে বিজিবির অভিযানে প্রায় সাড়ে সাতষট্টি লক্ষ টাকার ভারতীয় ডিএনএ টেস্ট কীট উদ্ধার অসহায় সোহাগের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় নেত্রকোনার মোহনগঞ্জে মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ + পেলেন সাফওয়ান হোসেন সাংবাদিক তাকিউল ইসলামের গণসংযোগ, মানুষের পাশে থাকার অঙ্গীকার কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। মানব পাচার ও মাদক ব্যবসায়ীদের তথ্য দিতে আহ্বান টেকনাফের ওসির মমেক হাসপাতাল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন বাকেরগঞ্জ প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্তি ঘোষণা
ব্রেকিং নিউজঃ

সাংবাদিক তাকিউল ইসলামের গণসংযোগ, মানুষের পাশে থাকার অঙ্গীকার

  • Update Time : Tuesday, August 18, 2026

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস(১৮০) দিনের রেশ কাঁটতে না কাঁটতেই চায়ের স্টল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে ফের নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে স্থানীয় সরকার নির্বাচন। এরই মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মানুষের মাঝে তৈরী হচ্ছে নানান ধরনের  কৌতুহল।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা তৃণমূল পর্যায়ে ভোটাদের দৃষ্টি আকর্ষণ করতে নিজ নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ, মতবিনিময় সভা ও পদসভা ইতিমধ্যেই শুরু করেছেন। প্রার্থীরা নির্বাচনী এলাকায় বিভিন্ন হাট- বাজারে, সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করছেন – দিচ্ছেন নানান ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি।
এর-ই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা ও উদীয়মান তরুণ প্রজন্মের আস্থার প্রতীক সাংবাদিক
মোঃ তাকিউল ইসলাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
সম্প্রতি তিনি সৈয়দ আক্তারনগর বাজার, বুড়িশ্বর চকবাজার, গঙ্গানগর, তিলপাড়া, লক্ষ্মীপুর ও আশুরাইল মোড়ে গণসংযোগ করেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।
গণসংযোগকালে তাকিউল ইসলাম বলেন, “দীর্ঘদিন ছাত্র রাজনীতি ও সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের অধিকার, ন্যায়বিচার ও জনস্বার্থে কাজ করার চেষ্টা করেছি। এখন বুড়িশ্বর ইউনিয়নের মানুষের আরও কাছাকাছি থেকে তাদের সেবা করতে চাই। জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। সুখে-দুঃখে মানুষের পাশে থাকাই হবে আমার অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “বুড়িশ্বর ইউনিয়নের উন্নয়নে জনগণের মতামত ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। জনগণের ভালোবাসা, দোয়া, পরামর্শ ও সহযোগিতাকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, উন্নত ও সমৃদ্ধ বুড়িশ্বর ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখি।”
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাকিউল ইসলামকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে তার সঙ্গে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd