1. admin@moheshpurnews24.com : admin :
August 19, 2026, 1:38 pm
শিরোনামঃ
দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬৩ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন মনোসামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ ২০২৬ অনুষ্ঠিত নেত্রকোনার মোহনগঞ্জে গৃহবধূ মুন্নী আক্তার হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন জিয়া শিশু কিশোর মেলা বরিশাল জেলা আহবায়ক আহমেদ কবির বিপ্লব আহবায়ক মো ফেরদৌস আহমেদ সদস্য সচিব করে কমিটি গঠন অবৈধ সার মজুদকারীকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের আলোচিত মধুমতি গ্রুপের  প্রতারণা মামলার আসামি নিশাত দিলরুবা জাহান গ্রেপ্তার সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক
ব্রেকিং নিউজঃ

সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

  • Update Time : Wednesday, August 19, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ফেন্সিডিলের বিকল্প ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ এবং ০১টি মোটরসাইকেল আটক করেছে।

গত মঙ্গলবার (১৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিকাল আনুমানিক ০৫ ঘটিকার সময় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর গ্রামে অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনাকালীন অজ্ঞাত ০২ জন মোটরসাইকেল আরোহী কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল হতে কানসাট অভিমুখে যাওয়ার সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ১০০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল মোটরসাইকেলটি তল্লাশী করে সাথে থাকা ০২টি প্লাস্টিকের ক্যারেটের মধ্যে ফেন্সিডিলের বিকল্প ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ উদ্ধার করে এবং মোটরসাইকেলটি (Apache RTR-160 cc) জব্দ করে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd