সিনিয়র রিপোর্টার ঝিনাইদহ।
মহেশপুরের পাতিবিলা গ্রাম থেকে মাসুম বিল্লাহ শান্ত নামে একজন মাদক কারবারি মাদক ও অস্ত্র সহ পুলিশের হাতে আটক।
১৯/০৮/২৬ ইং তারিখ বুধবার রাতে মহেশপুরের পাতিবিলা গ্রাম থেকে মাসুম বিল্লাহ শান্ত (৩৫)পিতা মোঃ কুদ্দুস পাতিবিলা গ্রাম,নামে একজন মাদক ব্যবসায়ী অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হয়েছে। এই মাদক ব্যবসায়ীর সাথে সঙ্গী হিসেবে ছিলো হাবিবুর রহমান ,পিতা মনসুর আলী, পাতিবিলা গ্রাম। মোসাম্মৎ সুফিয়া পাতিবিলা পুকুরপাড় বাড়ি। সরে জমিনে দেখা যায় মাদক ব্যবসায়ী মাতুম বিল্লাহ শান্ত এর কাছে মাদক কারবারির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল, জব্দ করা হয়।জানা যায়,৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বেশ কিছু দেশীয় অস্ত্র গোপন করার চেষ্টা করা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে সেগুলো উদ্ধারের জন্য। স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, এই মাসুম বিল্লাহ শান্ত দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে । তার কাছে অস্ত্র থাকে বলেও জানা গেছে। নাম না বলার শর্তে গ্রামবাসীর অনেকেই জানান,মাসুম বিল্লাহ শান্ত বিএনপি রাজনীতির সাথে জড়িত। এবং মহেশপুরের বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুরে থানা পুলিশ অভিযান চালায় পাতিবিলা গ্রামে। পরে স্থানীয় মানুষের সহায়তায় মাসুম বিল্লাহ শান্ত ও হাবিবুর রহমান নামে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এলাকায় মাদকের ভয়াল থাবা বিস্তার করেছে এই মাদক ব্যবসায়ীদের কারণে। স্থানীয় জনগণ এই মাদক ব্যবসায়ীদের আটকে সন্তোষ প্রকাশ করেছে।