1. admin@moheshpurnews24.com : admin :
August 22, 2026, 11:19 pm
শিরোনামঃ
জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৪-০ গোলে হারিয়ে শিবগঞ্জের জয় হাঁস চুরি করতে গিয়ে কাঁঠালিয়ায় গণপিটুনির শিকার ২ যুবক, পুলিশে সোপর্দ নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সরিষাবাড়ীতে ন্যায়বিচার ও ভূমিদস্যুর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ। ১২ বছরের পথচলায় সাফল্যের ধারাবাহিকতা, অপপ্রচার নিয়ে ক্ষোভ শাহীন ক্যাডেট একাডেমির মাদকমুক্ত সমাজ গড়তে চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন চরবাগডাঙ্গায় বিএনপি নেতা আজিজুলের অফিস-বাড়িতে ভাঙচুর, লুটপাটের অভিযোগ
ব্রেকিং নিউজঃ

হাঁস চুরি করতে গিয়ে কাঁঠালিয়ায় গণপিটুনির শিকার ২ যুবক, পুলিশে সোপর্দ

  • Update Time : Saturday, August 22, 2026

​ফাতিমা আক্তার মিম কাঠালিয়া সংবাদদাতা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ আউরা গ্রামে হাঁস চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে হাতেনাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছেন দুই যুবক। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।

​আটককৃত যুবকরা হলেন—দক্ষিণ আউরা গ্রামের জাকির জমাদ্দারের ছেলে শুভ এবং আলতাব জমাদ্দারের ছেলে নয়ন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় রাতের বেলা বৈদ্যুতিক তার কাটা, গরু চুরিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। চোর চক্রের ধারাবাহিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মের মাধ্যমে সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি করে আসছিল এবং আতঙ্ক সৃষ্টি করেছিল।

​ঘটনার দিন হাঁস চুরি করতে এলে স্থানীয় জনতা তাঁদের হাতেনাতে ধরে ফেলেন এবং ক্ষুব্ধ হয়ে উত্তমমধ্যম দেন। এলাকাবাসী জানান, চোরের উপদ্রবে দীর্ঘদিন ধরে রাতে শান্তিতে ঘুমাতে পারছিলেন না তাঁরা। আটককৃতদের কঠোর শাস্তির পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে চোর চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

​এ বিষয়ে কাঁঠালিয়া থানার পুলিশ জানান, খবর পেয়ে আটককৃত দুই যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd