1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 8:28 pm
শিরোনামঃ
ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে তোড়জোড় নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব, পৌরসভার হিসাবে,শহরে ৫ হাজার ৬৫৯ যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১
ব্রেকিং নিউজঃ

১০ বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি ঢাকায় গ্রেপ্তার: হরিণাকুণ্ডু পুলিশের সাহসিক অভিযান

  • Update Time : Sunday, August 23, 2026

​মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
আইনের হাত থেকে রেহাই পেলেন না দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১০ বছরের সাজাপ্রাপ্ত এক অপরাধী। ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা পুলিশ ও র‍্যাব-১০-এর একটি যৌথ চৌকস দল রাজধানী ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি সোহরাব হোসেনকে গ্রেপ্তার করেছে।
​গ্রেপ্তারকৃত সোহরাব হোসেন হরিণাকুন্ডু উপজেলার ১ নম্বর ভায়না ইউনিয়নের ভায়না পশ্চিমপাড়া এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র সংক্রান্ত একটি গুরুতর মামলায় আদালত সোহরাবকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই গ্রেপ্তার এড়াতে তিনি সুকৌশলে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করেছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে আসামির সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত হওয়ার পর হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকারের দিকনির্দেশনায় এসআই আব্দুল আলীমের নেতৃত্বে একদল পুলিশ সদস্য কেরানীগঞ্জ এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে তাকে জালে তোলেন।
​অভিযানের বিষয়ে হরিণাকুন্ডু থানার ওসি জুলফিকার দৃঢ় কণ্ঠে বলেন, “অপরাধ করে পার পাওয়ার দিন শেষ। কৌশল বদলে বা স্থান পরিবর্তন করেও পার পাওয়া যাবে না। হরিণাকুন্ডুকে অপরাধমুক্ত করতে আমাদের অবস্থান জিরো টলারেন্স—আইনের হাত থেকে কোনো অপরাধীই রেহাই পাবে না।”
​গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd