1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 7:58 pm
শিরোনামঃ
ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে তোড়জোড় নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব, পৌরসভার হিসাবে,শহরে ৫ হাজার ৬৫৯ যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১
ব্রেকিং নিউজঃ

জরাজীর্ণ সাঁকোয় চরম দুর্ভোগের শিকার কাজীপাড়ার ২৫ টি পরিবার।

  • Update Time : Tuesday, August 25, 2026

মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ।

মহেশপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার প্রায় ২৫ টি পরিবার চরম দুর্ভোগের শিকার হচ্ছে একটি জরাজীর্ণ সাকোর কারণে ।
দীর্ঘদিনের চলাচলের এ সাঁকোটি বর্তমানে ব্যবহারের সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে পড়েছে।
কাজীপাড়ার স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি জানতে পেরে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই পরিদর্শনে আসেন উক্ত এলাকায়। উপজেলা চেয়ারম্যান আব্দুল হাইয়ের সঙ্গে উপস্থিত ছিলেন, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদ হাসান, সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।২৫/০৮/২৬ ইং তারিখ মঙ্গলবার সকালে নিয়মিত সামাজিক কাজের অংশ হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই পরিদর্শনে কাজীপাড়া আসেন এবং সরেজমিনে দেখেন স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি। আব্দুল হাই, স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবং কাঠের তৈরি জরাজীর্ণ পুরাতন সাঁকোটি ভালোভাবে দেখেন। তিনি অবাক হন দীর্ঘদিন ধরে কত কষ্ট করে জনগণ এখানে যাতায়াত করছে। অথচ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি ইচ্ছা করলেই একটা ব্যবস্থা করতে পারতেন। আব্দুল হাই বলেন, তিনি স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসন এর সাথে উক্ত বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এবং স্থানীয় বাসিন্দাদের সমস্যা সমাধানকল্পে যথাযথ পদক্ষেপ নিবেন।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, সাঁকোটি দীর্ঘ ১০ বছর ধরে এভাবে পড়ে আছে। দেখভালের কেউ নাই। স্থানীয় বাসিন্দাদের সূত্র ধরে জানা যায়, সাঁকোটির পাশে একটি স্কুল রয়েছে। দীর্ঘ দিন ধরে ২৫টি পরিবারের যাতায়াতের একমাত্র মাধ্যম এই জরাজীর্ণ সাঁকো। এ সাঁকোতে স্কুলের ছাত্রছাত্রীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। এলাকাবাসীর আবেদন উক্ত জরাজীর্ণ সাকোটি দ্রুত মেরামত করা ও স্থায়ী কালভার্ট নির্মাণ করা হোক।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd