1. admin@moheshpurnews24.com : admin :
August 27, 2026, 7:47 am
শিরোনামঃ
দমদমিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, সাবরাংয়ে ৫ হাজার ইয়াবা জব্দ নীলফামারীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন ১২ই রবিউল আউয়াল উপলক্ষে হোয়াইক্যংয়ে সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান সুনামগঞ্জ হক মার্কেটে ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস এর উদ্বোধন করেন এড. নূরুল ইসলাম নূরুল এমপি ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক দাগনভূঞায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত আজ ১২ ই রবিউল আউয়াল। যথাযথ মর্যাদায় পালন করা হয়। (ঈদ -ই -মিলাদুন্নবী (সাঃ) দক্ষিণ কাজল ঢোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ১,১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ১
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ১,১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ১

  • Update Time : Wednesday, August 26, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ হাজার ১২৫ বোতল কোডিন ফসফেট মিশ্রিত অবৈধ মাদকদ্রব্য কথিত এস্কাফ সিরাপসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। বুধবার (২৬ আগস্ট ) রাত ৩টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পৌরসভার রেহাইচর মহল্লায় ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর’ মহানন্দা সেতুর টোলঘরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. ফয়সাল হাসানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মো. সামি (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত বদুর ছেলে ও হনুফার সন্তান। তার স্থায়ী ঠিকানা খালপাড় চেঙ্গাইন এবং বর্তমান ঠিকানা সোনাপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামির দেখানো ও শনাক্ত মতে ১ হাজার ১২৫ বোতল কোডিন ফসফেট মিশ্রিত অবৈধ মাদকদ্রব্য কথিত এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের একটি টয়োটা প্রাইভেটকার, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ ১৭-৮৯২৫, জব্দ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে জনগণকে রক্ষায় জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সদা জাগ্রত রয়েছে। মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। মাদক সংক্রান্ত তথ্য পুলিশকে জানালে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd