1. admin@moheshpurnews24.com : admin :
August 27, 2026, 7:32 am
শিরোনামঃ
দমদমিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, সাবরাংয়ে ৫ হাজার ইয়াবা জব্দ নীলফামারীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন ১২ই রবিউল আউয়াল উপলক্ষে হোয়াইক্যংয়ে সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান সুনামগঞ্জ হক মার্কেটে ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস এর উদ্বোধন করেন এড. নূরুল ইসলাম নূরুল এমপি ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক দাগনভূঞায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত আজ ১২ ই রবিউল আউয়াল। যথাযথ মর্যাদায় পালন করা হয়। (ঈদ -ই -মিলাদুন্নবী (সাঃ) দক্ষিণ কাজল ঢোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ১,১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ১
ব্রেকিং নিউজঃ

সুনামগঞ্জ হক মার্কেটে ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস এর উদ্বোধন করেন এড. নূরুল ইসলাম নূরুল এমপি

  • Update Time : Wednesday, August 26, 2026

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ পৌর শহরে আধুনিক পোশাক শিল্প ও উন্নতমানের ফেব্রিকস সেবায় যুক্ত হলো নতুন মাত্রা। নতুন সাজে ও বর্ধিত পরিসরে হক মার্কেটে যাত্রা শুরু করল দর্জি প্রতিষ্ঠান ‘মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস’ আর এই প্রতিষ্ঠানের সত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক মোঃ রেজাউল ইসলাম।

​বুধবার বিকেল ৫টায় পৌর শহরের মধ্যবাজারস্থ হক সুপার মার্কেটে এক মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির জাকজমকপূর্ণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সুনামগঞ্জ -৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এড. নূরুল ইসলাম নূরুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক সুপার মার্কেটের প্রতিষ্ঠাতা মোঃ জিয়াউল হক, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ শেরেনূর আলী, সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান সামসুল হক এবং মাওলানা নুর হোসাইন, হাফিজ আতাউর রহমান লস্কর।

​অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ, সমৃদ্ধি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সুনামগঞ্জ বাজার মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আবু সাইদ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এড. নূরুল ইসলাম নূুরুল বলেছেন, দীর্ঘকাল থেকে এই জেলায় ব্যবসা বাণিজ্য,সামাজিক অনুষ্ঠানসহ সুনামগঞ্জ পৌর শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্রে এ ধরনের মানসম্মত ও আধুনিক সুবিধা সম্বলিত প্রতিষ্ঠান গড়ে ওঠায় স্থানীয় গ্রাহকরা উপকৃত হবেন। সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের পোশাক ও রুচিতে যে পরিবর্তন এসেছে, মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস তা বজায় রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​প্রতিষ্ঠানের প্রোপাইটার মো: রেজাউল ইসলাম জানান, আধুনিক কাটিং, নিখুঁত সেলাই এবং দেশি-বিদেশি বিভিন্ন সুটিং-শার্ট্যাংশের সেরা সংগ্রহ নিয়ে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে তারা অঙ্গীকারবদ্ধ। উদ্বোধনী দিনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ##
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৬.০৮.২৬

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd