1. admin@moheshpurnews24.com : admin :
August 28, 2026, 7:18 am
শিরোনামঃ
মধুপুরে অবৈধ ও অমানবিক উচ্ছেদের প্রতিবাদে লাউফুলা বাজারের ব্যবসায়ীদের মানববন্ধন বারঘরিয়ায় ৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের নির্মাণকাজ উদ্বোধন নাসিরনগরে ডুবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার আতঙ্কে পুরো এলাকাবাসী। তানোরে সরকারী ভাতা আত্মসাতের অভিযোগ কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হাইওয়ে পুলিশ প্রধান ফারুক আহমেদ মহাসড়কে চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার করলেও ওসি আমিনুল চাঁদাবাজি ও মাসোহারা চালিয়ে যাচ্ছে অটোরিকশাচালক রুমন হত্যা তিন আসামি গ্রেপ্তার, আঁখক্ষেত থেকে মরদেহ উদ্ধার দাগনভূঞায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান
ব্রেকিং নিউজঃ

দাগনভূঞায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

  • Update Time : Thursday, August 27, 2026

আবুল হাসনাত তুহিন, ফেনী:
ফেনীর দাগনভূঞায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া খাবার উৎপাদন ও বাজারজাত করার দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দাগনভূঞার ফাজিলের ঘাট রোড ও দাগনভূঞা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে তিনটি মামলায় তিনজনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে ইউনিক ফুডসকে ৫০ হাজার টাকা, আল-আমিন বেকারিকে ১০ হাজার টাকা এবং গৌর নীতাই মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া খাবার উৎপাদন ও বাজারজাত করার বিষয়টি আমলে আনা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd