1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 6:29 pm
শিরোনামঃ
ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে তোড়জোড় নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব, পৌরসভার হিসাবে,শহরে ৫ হাজার ৬৫৯ যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১
ব্রেকিং নিউজঃ

মধুপুরে অবৈধ ও অমানবিক উচ্ছেদের প্রতিবাদে লাউফুলা বাজারের ব্যবসায়ীদের মানববন্ধন

  • Update Time : Thursday, August 27, 2026

​মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার লাউফুলা বাজারে কোনো প্রকার পূর্বঘোষণা বা বিকল্প ব্যবস্থা না করেই অন্যায়ভাবে দোকানপাট উচ্ছেদ, ভাঙচুর ও চাঁদা দাবির প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৫ ঘটিকায় লাউফুলা বাজারের সর্বস্তরের দোকান মালিক ও ব্যবসায়ীদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​মানববন্ধনে সংক্ষুব্ধ ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, ইজারাদার ও তার লোকজন দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল।
​ভুক্তভোগীদের অভিযোগ ও বক্তব্য:
​ব্যবসায়ী ইউসুফ: তিনি জানান, “ইজারাদার সুজন দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে প্রতি মাসে ২ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। গত ২০ আগস্ট গলির রাস্তা বের করার নাম করে কোনো নির্দেশনা ছাড়াই আমার প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। এতে ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হয়ে এখন সন্তান-সন্ততিদের লেখাপড়া ও সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে।”
​ব্যবসায়ী আমান আলী: কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার কাছ থেকে নগদ ৪ হাজার টাকা দাবি করা হয়। না দিলে দোকান ভাঙার হুমকি দেওয়ায় বাধ্য হয়ে টাকা দিই। অথচ আজ আমার দোকানটি ঠিকই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমি সম্পূর্ণ নিঃস্ব ও পথে বসে গেছি। আমি এর সুষ্ঠু বিচার ও সমাধান চাই।”
​ব্যবসায়ী কদ্দুছ কামার ও আবু সোফিয়ান: বক্তারা ক্ষোভের সাথে জানান, “প্রতিবছর ইজারার হার অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলেও বাজারে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। যে খাজনা আগে ছিল ১০ টাকা, তা এখন অন্যায়ভাবে ৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। কাদা, রোদ ও বৃষ্টি মাথায় নিয়ে ব্যবসায়ীরা কেনাকাটা সামলালেও তাদের ওপর চলছে উচ্ছেদ নির্যাতন।”
​ব্যবসায়ী সজীব: তিনি অবিলম্বে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর এ ধরনের অন্যায্য অপসারণ ও নিপীড়ন বন্ধের জোর দাবি জানান।
​ইজারাদারের বক্তব্য:
অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ইজারাদার সুজন সব অভিযোগ অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে আনীত টাকা দাবি ও দোকান উচ্ছেদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। এসব ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই।
​মানববন্ধন থেকে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অবিলম্বে সকল অবৈধ উচ্ছেদ, ভয়ভীতি প্রদর্শন এবং হয়রানি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd