1. admin@moheshpurnews24.com : admin :
September 5, 2026, 5:56 am
শিরোনামঃ
টেকনাফের হোয়াইক্যংয়ে জামায়াতের স্বাগত মিছিল, লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি ভাত চাই, কাপড় চাই, বাঁচার মতো বাঁচতে চাই’ ‎টঙ্গীতে মাজার বস্তিবাসীর মিছিল ‎ নওগাঁর মান্দায় খাল পুনঃখননে অনিয়মের অভিযোগের প্রতিবাদ নাসিরনগর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্বার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ মহিলাসহ অর্ধশতাধিক আহত কিশোরগঞ্জে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর নগরী, ছড়াল সম্প্রীতি ও শান্তির বার্তা শহর পরিচ্ছন্ন রাখতে বাকেরগঞ্জে বিডি ক্লিন’র পরিচ্ছন্নতা কর্মসূচি সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেবগ্রামে কারেন্টের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ব্রেকিং নিউজঃ

সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেবগ্রামে কারেন্টের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • Update Time : Friday, September 4, 2026

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দেবগ্রামে বসত ঘরে বিদ্যুৎ এর তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা,ধান চাল ও আসবাবপত্র পুড়ে ছাই হওয়ার খবর মিলেছে। এতে প্রায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে স্হানীয় লোকজন ঘটনাস্হলে এসে দুই/তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও গরে রক্ষিত সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আজ শুক্রবার দুপুরে এই অগ্নিকান্ডের ঘটনার সূএপাত ঘটে।

স্হানীয় সূএে জানা যায় দেবগ্রাম গ্রামের সুকেশ দেব,বাবুল দেব ও কৃষ্ণ দেব এই তিনটি পরিবারের বসতঘর পাশাপাশি হওয়াতে সুকেশ দেবের ঘরে প্রথমে বিদ্যুৎ এর তার থেকে আগুনের সূএপাত ঘটে এবং নিমিষেই আগুনের লেলিহান শিখা তিনটি পরিবারের বসত ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্হানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্হলে এসে ২/৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলে ও তিনটি পরিবারের বসতঘর,আসবাবপএসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।

এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ ফজল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে এলাকাবাসির সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বসতঘরে কম্পিউটার ল্যাপটপ,দোকানের মালামাল,ধানচাল পুড়ে গেছে বলে তিনি জানান। ##
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৪.০৯.২৬

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd