1. admin@moheshpurnews24.com : admin :
September 11, 2026, 9:32 am
শিরোনামঃ
ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক ফেনীতে মলম পার্টির সদস্যসহ ১৬ আসামি গ্রেপ্তার বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা পটিয়ার ইউএনও এবং এসি ল্যাণ্ডের সাথে মুক্তিযোদ্ধা সন্তান ঐক্যপরিষদ নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ নাসিরনগর নিশ্চিন্তপুরে লুডু খেলাকে কেন্দ্র পিটিয়ে যুবক হত্যা নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের ছোটদের নজরুল’ ২ নংওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী হাফেজ মোহাম্মদ আবু হানিফ মাদরাসায়ে মুহাম্মাদীয়ার ভূমিদাতার বিদায় সংবর্ধনা ও প্রবাসযাত্রা উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা। রতনা আমিন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি শাহিন তালুকদার
ব্রেকিং নিউজঃ

নাসিরনগর নিশ্চিন্তপুরে লুডু খেলাকে কেন্দ্র পিটিয়ে যুবক হত্যা

  • Update Time : Thursday, September 10, 2026

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে লুডু খেলায় ভুল ধরিয়ে দেয়াকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে রফিক মিয়া (৪০) (মৃত লোকমান মিয়ার ছেলে) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের হামলায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে  এলাকার কয়েকজন যুবক মোবাইলে লুডু খেলায় মেতে ছিলেন। খেলা উপভোগ করতে পাশে বসেছিলেন রফিক, সালমানসহ আরও কয়েকজন। খেলা চলাকালে লুডু খেলায় ভুল ধরিয়ে দেয়ার জেরে রফিক ও সালমানের মধ্যে কথা কাটাকাটির সূত্রপাত হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে উপর্যুপরি কিল -ঘুষি, লাথিতে  গুরুতর আহত হন রফিক(৪০)
গুরুতর আহত হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রফিককে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।
পরে তাকে দ্রুত গুরুতর  আহত অবস্থায় স্বজন ও স্থানীয়রা নাসিরনগর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ডাঃ তামিমা রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় ও নিহতের পরিবারের স্বজনরা  জানায়, প্রতিদিনই এলাকার যুবকরা এখানে বসে খেলাধুলা করতেন এবং এ নিয়ে কারো কোনো আপত্তি ছিল না।
এ ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ বিষয়ে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ থানা হেফাজতে আছে, ময়নাতদন্তের জন্য জেলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ।
নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd