1. admin@moheshpurnews24.com : admin :
September 14, 2026, 8:34 pm
শিরোনামঃ
ফেনী মডেল থানার বিশেষ অভিযানে ১৮ আসামি গ্রেপ্তার বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস পঞ্চগড়ে এক গৃহবধকে মারপিট ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে প্রতিবেশি মনসুর গংদের বিরুদ্ধে সুনামগঞ্জে প্রকৃত ভূক্তভোগীদের মাঝে প্রণোদন দেয়া এবং আসন্ন দূর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে…হুইপ জি কে গউছ খুদের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিলেন এমপি মতিয়ার সাথে ছিলেন পৌর মেয়র প্রার্থী ইসমাইল হোসেন পলাশ। ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন মধুচৌধুরী ঘাটে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়ার অভিযোগ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
ব্রেকিং নিউজঃ

ফেনী মডেল থানার বিশেষ অভিযানে ১৮ আসামি গ্রেপ্তার

  • Update Time : Monday, September 14, 2026

হানি ট্র্যাপ চক্রের সদস্য, গণধর্ষণ মামলার আসামি, ডাকাত, চোর ও মাদক কারবারিও রয়েছেন গ্রেফতারে

আবুল হাসনাত তুহিন,ফেনী: ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে হানি ট্র্যাপ চক্রের সদস্য, গণধর্ষণ মামলার আসামি, ডাকাত, চোর, মাদক কারবারি ও মাদকসেবীসহ বিভিন্ন মামলার ১৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফেনী জেলার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ফেনী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম গত ২৪ ঘণ্টায় ফেনী শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহার করে ফেনীসহ দেশের বিভিন্ন এলাকার লোকজনকে কৌশলে হানি ট্র্যাপের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র আদায়ের অভিযোগে হানি ট্র্যাপ চক্রের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করা হয়। বিশেষ অভিযানে হানি ট্র্যাপ চক্রের অন্যতম সক্রিয় সদস্য খালেদা আক্তার রুনা প্রকাশ ফারজানা (৪০) এবং হাজেরা আক্তার জেরু (৩৫)-কে মহিপাল চাড়িপুর এলাকা ও শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গণধর্ষণ মামলার আসামি আব্দুল রাজ্জাক (৬২)-কে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সাজাপ্রাপ্ত ডাকাত দলের সদস্য, সাজা ওয়ারেন্টভুক্ত আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার প্রত্যেক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ফেনী জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশে মাদক নির্মূলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd