1. admin@moheshpurnews24.com : admin :
September 15, 2026, 12:19 pm
শিরোনামঃ
ঝিনাইদহ জেলা পুলিশের শ্রেষ্ঠ থানা ‘র স্বীকৃতি পেল “মহেশপুর” থানা সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বেগমগঞ্জ রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত । নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী ফেনী মডেল থানার বিশেষ অভিযানে ১৮ আসামি গ্রেপ্তার বাকেরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস পঞ্চগড়ে এক গৃহবধকে মারপিট ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে প্রতিবেশি মনসুর গংদের বিরুদ্ধে সুনামগঞ্জে প্রকৃত ভূক্তভোগীদের মাঝে প্রণোদন দেয়া এবং আসন্ন দূর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে…হুইপ জি কে গউছ খুদের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিলেন এমপি মতিয়ার সাথে ছিলেন পৌর মেয়র প্রার্থী ইসমাইল হোসেন পলাশ।
ব্রেকিং নিউজঃ

সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১

  • Update Time : Tuesday, September 15, 2026

সুনামগঞ্জ প্রতিনিধি

‎সুনামগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ি ও একটি পিকআপ জব্দ করা হয়েছে । এ ঘটনায় একজনকে চোরাকারবারের সাথে সংশ্লিষ্ট থাকায় তাকে আটক করা হয়েছে।

‎মঙ্গলবার সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার ওসি রতন শেখের নেতৃত্বে সদর পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতুতে একটি পিকআ্যপভ্যানে অভিযান পরিচালনা করেন এবং এসময় অবৈধ নাসির বিড়ি,পিকআ্যাপসহ একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয় ।

‎পুলিশ জানায়, জব্দকৃত ভারতীয় অবৈধ নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা।
এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি টয়োটা ডিআই পিকআপ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। সব মিলিয়ে বিড়ি ও পিকআ্যপের আনুমানিক মূল্য ২৬ লাখ ৮০ হাজার টাকা।

‎এ ঘটনায় আটক ব্যক্তির নাম আব্দুল করিম। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জহির আলীর ছেলে।

এ ব্যাপারে ‎সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমাদের কাছে গোপন সংবাদ ছিল, আব্দুজ জহুর সেতু হয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ি নিয়ে একটি পিকআপ যাবে। বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার এবিএম জাকির হোসেন স্যারের নির্দেশনায় সুনামগঞ্জ শহর ফাঁড়ি পুলিশের ইনচার্জ অভিজিৎ ভৌমিক তাঁর একটি দল নিয়ে অভিযান পরিচালনা করে।

‎তিনি আরও বলেন, অভিযানে নাসির বিড়িসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে এবং একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সদর পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই অভিজিৎ ভৌমিক বাদি হয়ে গ্রেফতারকৃতের নাম উল্লেখ করে,পলাতক একজন এবং অঞ্জাতনামা আরো দুজনসহ মোট ৪ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৫.০৯.২৬

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd