1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 12:32 pm
শিরোনামঃ
আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার টেকনাফে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ মঙ্গলবার একই দিনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান নিরাপত্তা জোরদার ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী

  • Update Time : Tuesday, October 20, 2026

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় ব্যতিক্রমী ঘটনা চেয়ারে বসে নিজের তৈরি একটি ‘কাঠের ক্রেনের’ হাতল ঘোরান মো. হাতেম আলী (৫২)। আর ক্রেনটিতে ঝোলানো থালার মতো পাত্রটি দোকানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থাকা ক্রেতার কাছে নিয়ে যাচ্ছে চা ও অন্যান্য পণ্য। এতে ক্রেতাদের হাতে পণ্য তুলে দিতে বারবার আসন ছেড়ে যেতে হয় না তাঁকে। ক্রেতারাই হাতেম আলীর এই বিশেষ যন্ত্রের নাম দিয়েছেন ‘ক্রেন’। সরেজমিনে গিয়ে দেখা যায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাশে জারিয়া ইউনিয়ন পরিষদ-সংলগ্ন বারহা বোর্ডবাজারে হাতেম আলীর দোকান। কাঠ, তার ও বিয়ারিং দিয়ে নিজেই বিশেষ এই যন্ত্র তৈরি করেছেন তিনি। তাঁর দাবি, এটি তৈরি করতে সাড়ে পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে।

সরেজমিনে গিয়ে আরও জানা যায়, হাতেম আলীর মূল পেশা কাঠমিস্ত্রির কাজ। বারহা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা তিনি। হাতেম আলী গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। কাঠের কাজের পাশাপাশি প্রায় তিন দশক ধরে তিনি চায়ের দোকান চালাচ্ছেন। চা বিক্রেতা হাতেম আলী এই প্রতিনিধিকে বলেন, ‘এখন কাজের লোক পাওয়া যায় না। একজন কর্মচারী রাখলেও বেতন ও খাওয়া মিলিয়ে মাসে প্রায় ২০ হাজার টাকা খরচ। তাই নিজেই একটা ব্যবস্থা করার কথা ভাবি। পরে ক্রেনটি তৈরি করি। এখন চেয়ারে বসেই হাতল ঘুরিয়ে দোকানের ভেতর ও বাইরের ক্রেতাদের কাছে চা ও অন্যান্য পণ্য পৌঁছে দিতে পারি।

এ বিষয়ে এলাকাবাসী জানান, হাতেম আলীর এই উদ্ভাবনী কাজ অবশ্য এবারই প্রথম নয়। জানালেন, প্রায় ৩০ বছর আগে রেললাইনে মালামাল পরিবহনের জন্য বিয়ারিং ব্যবহার করে বিশেষ ধরনের গাড়ি তৈরি করেছিলেন। কাঠ দিয়ে মানুষের অবয়বও তৈরি করতে পারেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে হাতেম আলীর দোকানে গিয়ে দেখা যায়, ১০ থেকে ১২ জন ক্রেতা দোকানের বেঞ্চ ও চেয়ারে বসা। আর তিনি চা তৈরি করে ক্রেনে ঝোলানো সিলভারের থালায় কাপগুলো রেখে হাতল ঘোরাচ্ছেন। কয়েক সেকেন্ডের মধ্যেই কাপগুলো ক্রেতাদের কাছে পৌঁছে যাচ্ছে। শুধু চা নয়, পান–সিগারেট, বিস্কুট ও টাকাসহ সবকিছুই তিনি এভাবে আদান–প্রদান করছেন।

২০/১০/২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd