1. admin@moheshpurnews24.com : admin :
November 4, 2026, 9:09 pm
শিরোনামঃ
শিবগঞ্জে ৩০০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার মহেশপুর ৫৮ বিজিবি আটক করল বিপুল পরিমাণ মাদকদব্য। নেত্রকোনায় একের পর এক হত্যাকাণ্ড, কতটা এগিয়েছে মামলার তদন্ত, প্রশ্ন জনমনে বিএনপি’র জনপ্রিয় নেতা মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত। অভাব-অনটন দমাতে পারেনি মহেশপুরের মেয়ে রিপাকে। টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১ অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে শিক্ষার্থীদের নিয়ে মাঠে জেলা পুলিশ কিশোর গ্যাং, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর সচেতনতার বার্তা পুলিশ সুপারের, শিক্ষার্থীদের সঙ্গে বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে গুরুতর আহত গোবিন্দগঞ্জের তৌফিক মারা গেছেন ফরিদপুরে নারীদের তিন সপ্তাহব্যাপী সেলাই প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ
ব্রেকিং নিউজঃ

অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে শিক্ষার্থীদের নিয়ে মাঠে জেলা পুলিশ কিশোর গ্যাং, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর সচেতনতার বার্তা পুলিশ সুপারের, শিক্ষার্থীদের সঙ্গে বৃক্ষরোপণ

  • Update Time : Tuesday, November 3, 2026

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ।
কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে শিক্ষার্থীদের সচেতনতা, নৈতিকতা ও দক্ষতা উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। অপরাধ প্রতিরোধের পাশাপাশি নিরাপদ সড়ক, প্রযুক্তিনির্ভর কর্মদক্ষতা অর্জন এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় কিশোরগঞ্জের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক শরীফ এবং পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আবু নাছের মোহাম্মদ জহির।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কিশোর গ্যাং, ইভটিজিং ও বাল্যবিবাহ শুধু ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নয়, এগুলো সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদেরও সচেতন এবং দায়িত্বশীল হতে হবে। কোনো শিক্ষার্থী যেন অপরাধের সঙ্গে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত ও ব্যবহারিক দক্ষতা অর্জন করতে হবে। ফ্রিল্যান্সিং, কম্পিউটার পরিচালনা, কেক তৈরি ও ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার মতো কর্মমুখী প্রশিক্ষণ তরুণদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করতে পারে। নিজেদের দক্ষ করে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।
বিশেষ অতিথিরা ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা, প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে সাবেক কাউন্সিলর হানিফ উদ্দিন রনক, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া এবং সহকারী প্রধান শিক্ষক খায়রুল ইসলাম।
বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজের কর্ণধার। তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন পুলিশ কর্মকর্তা, শিক্ষক ও অতিথিরা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচিতে অংশ নেন তাঁরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা, নৈতিক শিক্ষা ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলার এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, মানবিক, সবুজ ও অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়ে তোলাই এ উদ্যোগের মূল প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd