1. admin@moheshpurnews24.com : admin :
November 4, 2026, 2:36 pm
শিরোনামঃ
মহেশপুর ৫৮ বিজিবি আটক করল বিপুল পরিমাণ মাদকদব্য। নেত্রকোনায় একের পর এক হত্যাকাণ্ড, কতটা এগিয়েছে মামলার তদন্ত, প্রশ্ন জনমনে বিএনপি’র জনপ্রিয় নেতা মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত। অভাব-অনটন দমাতে পারেনি মহেশপুরের মেয়ে রিপাকে। টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১ অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়তে শিক্ষার্থীদের নিয়ে মাঠে জেলা পুলিশ কিশোর গ্যাং, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর সচেতনতার বার্তা পুলিশ সুপারের, শিক্ষার্থীদের সঙ্গে বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে গুরুতর আহত গোবিন্দগঞ্জের তৌফিক মারা গেছেন ফরিদপুরে নারীদের তিন সপ্তাহব্যাপী সেলাই প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ মাদক ও অস্ত্র উদ্ধার, অপহৃত-নিখোঁজ ৬৩ জনকে উদ্ধার; আলোচনায় ওসি আতিকুর রহমান মজুমদার উখিয়া থানায় ৯০ দিনে ৬০৪ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ৩ লাখ ৩১ হাজার ৮৬৮ পিস
ব্রেকিং নিউজঃ

বিএনপি’র জনপ্রিয় নেতা মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত।

  • Update Time : Wednesday, November 4, 2026

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর কেন্দ্রীয় কারবালা কবরস্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় যশোর জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মরহুম তরিকুল ইসলাম ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ছাত্রজীবনে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৯ সালের আইয়ুববিরোধী গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তাঁকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে এবং ফেরারি জীবনও কাটাতে হয়েছে। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে দেশ গঠনেও অবদান রাখেন।

এদিকে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনির নেতৃত্বে মহেশপুর উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও মৎস্যদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক অবদান ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd