আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠা দিয়ে প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করে শেখ হাসিনা এ দেশে হত্যার রাজনীতি কায়েম করেছিল। শেখ হাসিনা শুধু জামায়াতের নেতৃবৃন্দকে হত্যা করেনি। অন্যায়ভাবে শাপলা চত্বরে শত শত ধর্মপ্রাণ মুসলমান হত্যা করেছে,পিলখানা হত্যাকান্ড তারা চালিয়েছিল। পল্টন হত্যাকান্ডসহ বাংলাদেশে সংঘঠিত সকল হত্যাকান্ডের বিচার বর্তমান বিএনপি সরকারকে করতে হবে। তা না হলে বাংলাদেশের জনগণ আপনাদেরও ছেড়ে কথা বলবে না।
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জেলা জামায়াতের আয়োজনে বুধবার (২৮অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কখা বলেন।
শহর জামায়াতের সহকারি সেক্রেটারী অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম,নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু ও প্রভাষক সাদের হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর আবু হানিফা শাহ,শহর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম,ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি সেলিম উদ্দীন সহ অনেকে।
আলোচনা শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।