1. admin@moheshpurnews24.com : admin :
October 28, 2026, 11:04 pm
শিরোনামঃ
পলাশ বাড়ী উপজেলায় ৭ নং পবনাপুর ইউনিয়ন বসতবাড়ি ও স্কুলের পাশে ইটভাটা পরিবেশ দূষণের আশঙ্কা মেধাবী রুকসানার অর্থের অভাবে পড়াশোনা অনিশ্চিত রক্তাক্ত পল্টন ট্রাজেডি,বিচারের দাবিতে মহেশপুর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত।অ পলাশবাড়ি উপজেলায় ৭ নং পবনাপুরে বসতবাড়ি ও স্কুলের পাশে ইটভাটা, পরিবেশ দূষণের আশঙ্কা। সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পল্টন ট্রাজেডি দিবসে নীলফামারী জেলা জামায়াতের বিক্ষোভ ও আলোচনা সভা সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান
ব্রেকিং নিউজঃ

সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : Wednesday, October 28, 2026

মাসুদ রানা জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে বুধবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ-উপলক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। পরে ঝালুপাড়া সড়কে শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে।
উপজেলা যুবদলের দলীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরামনগর বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর যুবদলের আহবায়ক রমজান আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবদলের আহবায়ক এ কেএম ফয়জুল কবির তালুকদার শাহিন। আরো বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, যুগ্ম-আহবায় দুলাল মিয়া প্রমূখ। পরে কেক কাটা হয় এবং পৌরসভার ঝালোপাড়া সড়কে বৃক্ষরোপণ করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহিন বলেন, নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আগামী দিনে দেশকে নিয়ে কোন ষড়যন্ত্র করলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সরিষাবাড়ী উপজেলার সর্বস্তরের নেতাকর্মী সেই ষড়যন্ত্রকারীদের রুখে দিবে ইনশাআল্লাহ।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল স্তরের যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব ওস্তাদ মোশাররফ হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd