1. admin@moheshpurnews24.com : admin :
November 6, 2026, 6:59 pm
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে ইউএনও ফুটবল একাদশ বনাম দৌলতপুর ইউনিয়ন একাদশের প্রীতি ম্যাচ ড্র মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি মহেশপুর পৌর মহিলা কলেজের ছাত্রী খুশবুকে। বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন নেত্রকোনায় বেড়েছে বাল্যবিয়ে, ১১ মাসে সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রতিরোধ প্রায় ২১টি সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার দীর্ঘ প্রতীক্ষার অবসান: কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে গেলেন ৮০০-র বেশি পর্যটক পূর্বধলায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক
ব্রেকিং নিউজঃ

সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার

  • Update Time : Friday, November 6, 2026

​

মাহিদুল ইসলাম ফরহাদ
​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৩৭০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ, ১০০ গ্রাম হেরোইন এবং ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। ​গত ০৫ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৬:৪৫ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের
সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। সুবেদার তুষার কান্তিত বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এই টহলদল সীমান্ত মেইন পিলার ১৮৮ থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কামালপুর গ্রামের জনৈক মনিরুলের বাড়ির পাশে অবস্থান নেয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৭০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক করা হয়। ​একই দিনে রাত ০৮:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের চকপাড়া বিওপির অপর একটি বিশেষ টহলদল আরেকটি সফল অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৩/৪-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০০ গ্রাম হেরোইন ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ​উভয় ঘটনায় জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।​বিজিবির কঠোর হুশিয়ারি।
​এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,​”দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান ও মাদক রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd