1. admin@moheshpurnews24.com : admin :
November 17, 2026, 12:19 am
শিরোনামঃ
নাগরিকদের সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ডা. শাহাদাত হোসেন। মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরী প্রশিক্ষণ ও চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় সোমেশ্বরীর বুকে কাঠের সেতুর উদ্বোধনে, স্বস্তির দুয়ার খুলল শিক্ষার্থীরা গাইবান্ধা সদর ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ফেনীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৫ কেজি গাঁজা জব্দ মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা বেকার যুবকদের কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান: ফলের বাগান পরিদর্শনে জেলা প্রশাসক।
ব্রেকিং নিউজঃ

মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

  • Update Time : Monday, November 16, 2026

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতা মামলার আসামি নূরুল আমিন (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নুরুল আমিন পৌরশহরের টেংগাপাড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১১ নভেম্বর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। এতে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিবুর রহমান রতন, সহসভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবাল, যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন এবং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিল, সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

ওসি হাফিজুল ইসলাম বলেন, সম্প্রতি হওয়া একটি নাশকতা মামলার এজহারভুক্ত আসামি নুরুল আমিন। আজ দুপুরে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।।

১৬/১১/২৬

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd