1. admin@moheshpurnews24.com : admin :
November 17, 2026, 12:19 am
শিরোনামঃ
নাগরিকদের সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ডা. শাহাদাত হোসেন। মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরী প্রশিক্ষণ ও চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় সোমেশ্বরীর বুকে কাঠের সেতুর উদ্বোধনে, স্বস্তির দুয়ার খুলল শিক্ষার্থীরা গাইবান্ধা সদর ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ফেনীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৫ কেজি গাঁজা জব্দ মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা বেকার যুবকদের কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান: ফলের বাগান পরিদর্শনে জেলা প্রশাসক।
ব্রেকিং নিউজঃ
নাগরিকদের সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ডা. শাহাদাত হোসেন। মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরী প্রশিক্ষণ ও চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় সোমেশ্বরীর বুকে কাঠের সেতুর উদ্বোধনে, স্বস্তির দুয়ার খুলল শিক্ষার্থীরা গাইবান্ধা সদর ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ফেনীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৫ কেজি গাঁজা জব্দ মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা বেকার যুবকদের কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান: ফলের বাগান পরিদর্শনে জেলা প্রশাসক।

নেত্রকোনায় সোমেশ্বরীর বুকে কাঠের সেতুর উদ্বোধনে, স্বস্তির দুয়ার খুলল শিক্ষার্থীরা

  • Update Time : Monday, November 16, 2026

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় সোমেশ্বরী নদীর বুকে ফুল দিয়ে সাজানো প্রবেশপথ, দুই পাশে রঙিন কাপড়ের বর্ণিল সাজ। নদীর ওপর দিয়ে চলে গেছে পাশাপাশি দুটি দীর্ঘ কাঠের সেতু। এক পথে নদী পারাপার, অন্য পথে ফেরার ব্যবস্থা। এত দিন যে নদী পার হতে ভোগান্তি পোহাতে হতো হাজারো মানুষকে, সেই নদীর বুকেই এবার তৈরি হয়েছে স্বস্তির নতুন পথ। আর সেই সেতুর উদ্বোধনও হয়েছে ব্যতিক্রমী আয়োজনে—স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে।নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর তেরিবাজার থেকে শিবগঞ্জ ঘাট পর্যন্ত নির্মাণ করা হয়েছে প্রায় ৬০০ ফুট দীর্ঘ দুটি বাঁশ-কাঠের অস্থায়ী সেতু।রবিবার বিকেলে সেতু দুটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় নির্মিত সেতু দুটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পর্যটকদের যাতায়াতে নতুন স্বস্তি ফিরেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রায় এক মাস আগে সেতু দুটির নির্মাণকাজ শুরু হয়। প্রতিদিন ২৭ থেকে ২৮ জন শ্রমিকের পাশাপাশি স্বেচ্ছাশ্রমে অনেকে কাজ করেছেন। দুটি সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৪ লাখ টাকা। প্রতিটি সেতুর দৈর্ঘ্য প্রায় ৬০০ ফুট। একটির প্রস্থ ৮ ফুট, অন্যটির ৬ ফুট। সেতু দুটি দিয়ে পথচারী, শিক্ষার্থী, সাইকেল ও রিকশা চলাচল করতে পারবে। এমনকি জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স চলাচলের ব্যবস্থাও রাখা হয়েছে। এসব সেবা সম্পূর্ণ টোলমুক্ত। সেতু দুটির আয়-ব্যয় ও রক্ষণাবেক্ষণ তদারকির জন্য গঠন করা হয়েছে একটি পরিচালনা পরিষদ। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের পরামর্শে গঠিত এ পরিষদে রয়েছেন তেরিবাজার বড় মসজিদের ইমাম, শিবগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম, কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক এবং খ্রিষ্টান সম্প্রদায়ের একজন সমাজসেবক। সেতু নির্মাণের খরচ বাদে অবশিষ্ট আয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, দুস্থ রোগীদের চিকিৎসা এবং অন্যান্য সেবামূলক কাজে ব্যয় করা হবে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় আড়াই লাখ মানুষের বসবাস দুর্গাপুর উপজেলায়। পাহাড় থেকে নেমে আসা সোমেশ্বরী নদী পৌর শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উপজেলার তিনটি ইউনিয়নকে বিভক্ত করেছে। নদীর ওপারে কুল্লাগড়া, গাঁওকান্দিয়া ও বিরিশিরি এলাকার বাসিন্দাদের উপজেলা শহরের সঙ্গে যোগাযোগের অন্যতম পথ শিবগঞ্জ ফেরিঘাট। প্রতিদিন এ ঘাট দিয়ে হাজারো মানুষ যাতায়াত করেন। শীত মৌসুমে পর্যটকদের আনাগোনাও বেড়ে যায়।

কিন্তু নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় বছরের পর বছর ভোগান্তি পোহাতে হয়েছে দুই পাড়ের মানুষকে। বর্ষার প্রায় ছয় মাস নৌকায় করে ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। আবার শুষ্ক মৌসুমে নদীর পানি কমে গেলে বিস্তীর্ণ বালুচর পেরিয়ে হাঁটতে হয়। কোথাও হাঁটুপানি মাড়িয়ে নৌকায় উঠতে হয় যাত্রীদের। এতে সময় ও শ্রম দুটোই বেশি লাগে। কখনো কখনো ঘটে দুর্ঘটনাও। নতুন দুটি সেতু চালু হওয়ায় সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা।সেতু উদ্বোধনে অংশ নেওয়া স্কুলছাত্রী আরাধ্য রায় বলেন, ‘নদীর ওপর সেতু না থাকায় প্রায় প্রতিদিনই স্কুলে যাতায়াতে ভোগান্তি হতো। এবারও ব্যারিস্টার কায়সার কামাল স্যার কাঠের সেতু নির্মাণ করেছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের একটাই দাবি, সোমেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হোক। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আলহামদুলিল্লাহ। দীর্ঘ ও দুই লেনবিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করেছে শিক্ষার্থীরা। দুর্গাপুরের সোমেশ্বরী নদীর ওপর নির্মিত এই সেতু জনগণের। এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের। আসুন, সবাই মিলে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করি এবং মানবিক দুর্গাপুর গড়ে তুলি। কায়সার কামাল আরও বলেন, স্থায়ী সেতু নির্মাণের প্রকল্প এগিয়ে চলছে। আশা করছেন, ২০২৯ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে।

১৬/১১/২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd