1. admin@moheshpurnews24.com : admin :
November 17, 2026, 7:07 pm
শিরোনামঃ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, ব্যবস্থা নেয়ার দাবিতে তিন মন্ত্রনালয়ে পত্র অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন মেয়র প্রার্থী ইসমাইল হোসেন পলাশ। কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত মহেশপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার। নাগরিকদের সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ডা. শাহাদাত হোসেন। মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরী প্রশিক্ষণ ও চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ নেত্রকোনায় সোমেশ্বরীর বুকে কাঠের সেতুর উদ্বোধনে, স্বস্তির দুয়ার খুলল শিক্ষার্থীরা গাইবান্ধা সদর ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত,
ব্রেকিং নিউজঃ

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, ব্যবস্থা নেয়ার দাবিতে তিন মন্ত্রনালয়ে পত্র

  • Update Time : Tuesday, November 17, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ৬ মাসের ব্যবধানে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় সুষ্ঠ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবিতে তিন মন্ত্রনালয়ে স্মারকলিপি দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য, প্রাথমিক ও গণশিক্ষা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এই স্মারকলিপি দেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এ্যাকটিভ ইয়ুথ এ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ- আয়াসের একটি প্রতিনিধি দল। তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমানের হাতে এই স্মারকলিপি তুলে দেন।

এ্যাকটিভ ইয়ুথ এ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ- আয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়ালিদ হাসান জানান, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি এনজিও-র সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ায় কয়েকটি ঘটনা ঘটেছে। এনিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেয়া প্রয়োজন। এমনকি স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম পাওয়া গেলে এনজিও গাক-কে কঠোর আইনের আওতায় আনা হোক। বিষয়টি খতিয়ে দেখতেই তিনটি মন্ত্রনালয় বরাবর আমরা পত্র দিয়েছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, এ্যাকটিভ ইয়ুথ এ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ- আয়াসের পরিচালক জাহিদ হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর শিমলা খানম খুশি, রামিসা ওয়াজিহা, সদস্য ইসরাক কবির তুর্য, আইরিন খাতুন, শুসমিতা খানম ঐসীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
সট- ওয়ালিদ হাসান, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, এ্যাকটিভ ইয়ুথ এ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ- আয়াস।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd