1. admin@moheshpurnews24.com : admin :
November 22, 2026, 9:04 pm
শিরোনামঃ
চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিনসহ তরুণ গ্রেপ্তার, বাসায় মিলল তৈরির সরঞ্জাম ফরিদপুরে ‌৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার কাইনমারিতে এসআরবি-৬-এর অভিযান, পুলিশের কাছে হস্তান্তর ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান নাসিরনগরে মুরগি কিনতে গিয়ে জাল নোটসহ জনতার হাতে আটক যুবক নেত্রকোনায় হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রাহ:) জীবনী ও ইসলামের প্রভাব বিস্তার মহেশপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত।
ব্রেকিং নিউজঃ

চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিনসহ তরুণ গ্রেপ্তার, বাসায় মিলল তৈরির সরঞ্জাম

  • Update Time : Sunday, November 22, 2026

মোঃ হাসানুর জামান বাবু,চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশের অভিযানে ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জামসহ তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার মোবাইল টিম কাপ্তাই রাস্তার মাথায় মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে দায়িত্ব পালন করছিল। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আকিবকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আকিব জানায়, হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় তার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন রয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালায় চান্দগাঁও থানা পুলিশের আরেকটি দল।

অভিযানে বাসা থেকে একটি ইয়াবা তৈরির মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স উদ্ধার করা হয়। উদ্ধার করা মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তরুণ জানিয়েছে, ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল রপ্ত করে নারায়ণগঞ্জ থেকে মেশিনটি কিনেছিল সে। পরে নিজের ভাড়া বাসায় মেশিন স্থাপন করে ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি এবং বিভিন্ন স্থানে বিক্রি করত।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd