1. admin@moheshpurnews24.com : admin :
November 27, 2026, 2:00 pm
শিরোনামঃ
শিক্ষকের স্মৃতিকে অমর করে জ্ঞানের আলো ছড়াচ্ছে সুফিয়া-মান্নান গণগ্রন্থাগার মরহুম আব্দুল মান্নান মাস্টারের ৫ম মৃত্যুবার্ষিকী ও গণগ্রন্থাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত পটিয়ায় প্রাণীসম্পদ সপ্তাহ পালিত প্রধান অতিথি এনামুল হক এমপি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা ফরিদপুরে পরিবর্তিত জলবায়ুতে পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণের চ্যালেঞ্জ মোকাবিলায় শীর্ষক কর্মশালা মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের জন্য নির্মিত বাসভবন উদ্বোধন করলেন মন্ত্রীদয়। সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সুনামগঞ্জের জামালগঞ্জের গজাইরা, লালপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মহেশপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন। নেত্রকোনায় প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি সচিব
ব্রেকিং নিউজঃ

সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত

  • Update Time : Friday, November 27, 2026

সুনামগঞ্জ প্রতিনিধি

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ), মল্লিকপুর, সুনামগঞ্জ এর ১৫ (পনেরো) বৎসর পর্দাপণ উপলক্ষে ১ম বারের মত প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে ‘আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬” শুরু হয়ে সকাল সাড়ে ১১ শেষ হয়।

মেধাবৃত্তি পরীক্ষায় আরডিএসএ সংস্থার সভাপতি মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিপ্লব চন্দ্র সরকার।

বিশেষ অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার বিলাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আরিফুল ইসলাম, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর সৈয়দ আহম্মদ শাহলান, মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ শারমিন জাহান মনিরা। আরডিএসএ সংস্থার উপদেষ্ঠা ও সাবেক পৌরসভার প্যানেল মেয়র আহমদ নুর উপস্থিত ছিলেন। সেই সাথে মেধাবৃত্তি পরীক্ষায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার, আরডিএসএ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল হক, দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ্ আল ফরহাদ খাঁ সহ আরডিএসএ সংস্থার স্বেচ্ছাকর্মী ও পরীক্ষক হিসেবে রায়হান উদ্দীন, সানজিদা সরকার, তাহনিকা তাহারাত নুজহা, অমি সরকার, সুমাইয়া সরকার রিয়া, আফিয়া জাহিন শাম্মী, আয়েশা আক্তার খুশি, শাহরিয়ার উদ্দিন তান্নিব ও মোঃ মফিজুল হক সরকার দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য যে, সুনামগঞ্জ সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি কিন্ডার গার্ডেন এর মধ্যে ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ১৫২ জন শিক্ষার্থী ‘আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬’ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষার সার্বিক কার্যক্রমের উপর অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও পর্যবেক্ষকবৃন্দ সন্তোষ্ট প্রকাশ করেন। আরডিএসএ সংস্থার কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় পরবর্তীতে আনুষ্ঠানিকতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৭.১১.২০২৬

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd