1. admin@moheshpurnews24.com : admin :
November 26, 2026, 8:33 pm
শিরোনামঃ
পটিয়ায় প্রাণীসম্পদ সপ্তাহ পালিত প্রধান অতিথি এনামুল হক এমপি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা ফরিদপুরে পরিবর্তিত জলবায়ুতে পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণের চ্যালেঞ্জ মোকাবিলায় শীর্ষক কর্মশালা মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের জন্য নির্মিত বাসভবন উদ্বোধন করলেন মন্ত্রীদয়। সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সুনামগঞ্জের জামালগঞ্জের গজাইরা, লালপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মহেশপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন। নেত্রকোনায় প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি সচিব নাসিরনগরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে ; জোড়াতালি দিয়ে চলছে পাঠদান। টেকনাফে ওয়ানশুটার গান ও গুলিসহ তিন অস্ত্রধারী গ্রেপ্তার
ব্রেকিং নিউজঃ
পটিয়ায় প্রাণীসম্পদ সপ্তাহ পালিত প্রধান অতিথি এনামুল হক এমপি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা ফরিদপুরে পরিবর্তিত জলবায়ুতে পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণের চ্যালেঞ্জ মোকাবিলায় শীর্ষক কর্মশালা মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের জন্য নির্মিত বাসভবন উদ্বোধন করলেন মন্ত্রীদয়। সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সুনামগঞ্জের জামালগঞ্জের গজাইরা, লালপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মহেশপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন। নেত্রকোনায় প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি সচিব নাসিরনগরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে ; জোড়াতালি দিয়ে চলছে পাঠদান। টেকনাফে ওয়ানশুটার গান ও গুলিসহ তিন অস্ত্রধারী গ্রেপ্তার

নেত্রকোনায় প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি সচিব

  • Update Time : Thursday, November 26, 2026

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুরে গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের যৌথ ব্যাংক হিসাব থেকে প্রশাসকের স্বাক্ষর জাল করে ৫৯ লাখ ১৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে ইউপি সচিব মো. রুয়েলুজ্জামানের বিরুদ্ধে। অভিযোগ প্রকাশের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৭৭ জন প্রান্তিক কৃষকের মানবিক সহায়তার জন্য বরাদ্দ ২৬ লাখ ৫০ হাজার টাকা এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান থানায় লিখিত অভিযোগ দেন। পরে ওই রাতেই মো. উসমান গণি ও রিপন কর্মকার নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, প্রবল বর্ষণে হাওর ও নিম্নাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে প্রত্যেককে তিন হাজার টাকা করে দেওয়ার জন্য গত জুলাই মাসে গাঁওকান্দিয়া ইউনিয়নের ৮৭৭ জন কৃষকের বিপরীতে ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় ইউনিয়ন পরিষদের যৌথ ব্যাংক হিসাবে ওই অর্থ জমা হয়। আগের জমা অর্থসহ হিসাবে মোট ২৬ লাখ ৫৯ হাজার ৮৫৪ টাকা ছিল।

সরেজমিনে গিয়ে আরও জানা যায়, সুবিধাভোগী কৃষকদের মধ্যে অর্থ বিতরণের জন্য ব্যাংক থেকে চেকবই উত্তোলন করে সচিব রুয়েলুজ্জামানকে চেক প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু অসুস্থতার অজুহাতে তিনি বারবার সময়ক্ষেপণ করতে থাকেন। দুই দফায় টাকা বিতরণের তারিখ নির্ধারণ করা হলেও তিনি উপস্থিত হননি। সর্বশেষ ২৬ নভেম্বর টাকা বিতরণের দিন ধার্য করা হয়। এর মধ্যে গত ২২ নভেম্বর থেকে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন প্রশাসক। তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বাড়িতেও তাঁর খোঁজ মেলেনি। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে বুধবার সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় গিয়ে যৌথ হিসাবের বিবরণী (স্টেটমেন্ট) সংগ্রহ করেন প্রশাসক। এতে দেখা যায়, কৃষকদের মানবিক সহায়তার জন্য বরাদ্দ করা হিসাবে মাত্র ২ হাজার ৫০৪ টাকা অবশিষ্ট রয়েছে।প্রশাসক ফজলুর রহমানের অভিযোগ, তাঁর ও সংশ্লিষ্ট ইউপি সদস্যের স্বাক্ষর জাল করে ২৬টি চেকের মাধ্যমে গত ২৮ সেপ্টেম্বর থেকে গত রোববার পর্যন্ত বিভিন্ন সময়ে ২৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেছেন ইউপি সচিব। অথচ ওই অর্থ কোনো সুবিধাভোগী কৃষককে বিতরণ করা হয়নি। প্রশাসক আরও জানান, কৃষকদের মানবিক সহায়তার অর্থের পাশাপাশি ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের টাকাও একই কায়দায় উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সোনালী ব্যাংকের ওই তহবিলের যৌথ হিসাবে আগের স্থিতি ও বিভিন্ন সরকারি বরাদ্দ মিলিয়ে মোট ৩৫ লাখ ৮৯ হাজার ৯৪৬ টাকা জমা ছিল। তাঁর স্বাক্ষর জাল করে ৪৪টি চেকের মাধ্যমে বিভিন্ন সময়ে ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা উত্তোলন করা হয়েছে। দুই হিসাব থেকে মোট ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় লিখিত অভিযোগে ইউপি সচিব মো. রুয়েলুজ্জামান (৪৫), মো. উসমান গণি (৪৫), রিপন কর্মকার (৪০), রুয়েলুজ্জামানের স্ত্রী সুরাইয়া বিলকিস (৪১), উসমান গণির স্ত্রী বিলকিস আক্তার (৩৫), রুয়েলুজ্জামানের আত্মীয় রোকন তালুকদার (৫০), রবিন তালুকদার (৩৫) ও রাকিব তালুকদার (২৮)–এর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত বলেন, ব্যাংকের যৌথ হিসাবের বিবরণী পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে থানায় অভিযোগ করা হয়েছে। টাকা উত্তোলনের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। সরকারি অর্থ আত্মসাৎ ও যৌথ ব্যাংক হিসাবের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। ইউএনও আরও বলেন, যেহেতু আত্মসাতের অভিযোগ ওঠা অর্থের একটি বড় অংশ প্রান্তিক কৃষকদের মানবিক সহায়তার জন্য বরাদ্দ ছিল, তাই প্রকৃত উপকারভোগীদের সহায়তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

০১৩২০৫৪৮৬৫১
২৬/১১/২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd