1. admin@moheshpurnews24.com : admin :
July 21, 2026, 2:21 pm
শিরোনামঃ
নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন-এমপি নূরুল ইসলাম বুলবুল গাইবান্ধা সদর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন
ব্রেকিং নিউজঃ

মান্দায় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়

  • Update Time : Friday, November 28, 2025

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ইলিয়াস খান এর সঞ্চলনায় ও আমীর ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য,বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার মুহাঃ আব্দুর রাকিব। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক নজরুল ইসলাম,রেজাউল ইসলাম ও কাজী কামাল হোসেন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীব, যুব বিভাগ সভাপতি আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহবুব হাসান মিঠু, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, অফিস সম্পাদক হাফেজ আইনাল হক, মান্দা ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন এবং ওলামা সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম প্রমূখ।

প্রধান অতিথি খন্দকার আব্দুর রাকিব বলেন, “সাংবাদিকরা জাতির জাগ্রত বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তাদের ভূমিকা অপরিহার্য।” তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাংবাদিকদের উন্নয়ন ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। মান্দা ও নওগাঁর সমন্বিত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
সভা শেষে সাংবাদিকদের মধ্যে ডায়েরি বিতরণ ও ডিনারের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd