1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 8:46 am
শিরোনামঃ
অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে গাজীপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক দেশে অস্তিত্বের এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে সৌর বিদ্যুৎ তেল সংকটের কারণে স্বস্তির আলো দিলো সৌর বিদ্যুৎ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”—মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাধীনতা পদক–২০২৬ ও সাহিত্য সম্মাননা প্রদান চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬ আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা
ব্রেকিং নিউজঃ

সন্তানদের লেখাপড়ায় সময় ও সাপোর্ট দিন তারা অনেকদুর এগিয়ে যাবেঃ পররাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : Sunday, December 7, 2025

আব্দুস সালাম,নীলফামারীপ্রতিনিধিঃ

সন্তানদের লেখাপড়ায় প্রচুর সময় ও সাপোর্ট দিন। তারা অনেকদুর এগিয়ে যাবে। তারা সঠিকভাবে এগিয়ে গেলে মোট যোগফল হবে দেশের লাভ। ভালভাবে লেখাপড়া করলে অন্তর্র্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তাঁর স্মৃৃতিবিজরিত নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থেকে শিক্ষার্থী ও এলাকার সুধীজনের মাঝে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ৬৩ বছর পর পররাষ্ট্র উপদেষ্টা তাঁর কৌশোরকালের স্মৃতিবিজরিত প্রিয় প্রতিষ্ঠানে উপস্থিত হলে সকলেই উচ্ছ¡সিত হন। ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে সমবেতরা। মঞ্চে তাঁর প্রিয় শিক্ষক জহুরুল ইসলাম উপস্থিত হলে আবেগ আপ্লুত হয়ে পরেন। এসময় তিনি তিনজন গুণি শিক্ষকের কথা স্মরন করে বলেন, স্যাররা স্বল্প বেতনে মন থেকে পড়াতো বলেই আমি এই পর্যায়ে এসেছি। তবে লেখাপড়ার কোন বিকল্প নেই। কারণ আমার বাবা গ্রামে প্রথম গ্র্যাজুয়েট। তিনি ভাল ইংরেজী জানতেন। তিনি আমার দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করেছেন।
তিনি আরো বলেন, দেশে গত ৬০ বছরে শিক্ষার ক্ষেত্রে এক অভাবনীয় পরিবর্তন সাধিত হয়েছে। বিশেষ করে নারী শিক্ষার ব্যাপক উন্নতি হয়েছে। গ্রামে-গঞ্জে সকল বিদ্যালয়ে অর্ধেকের বেশী শিক্ষর্থী এখন নারী। তিনি উল্লেখ করেন, ছাত্র ছাত্রীর উপস্থিতি শিক্ষার মানোন্নয়ন নয়, রাষ্ট্রে তা ইমপেক্ট করা হচ্ছে শিক্ষার মান উন্নয়ন।

শিক্ষার এ উন্নতির ফলেও বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষাখাতে মোট বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের প্রয়োজনীয়তা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শিক্ষার উন্নয়ন হলেও সে তুলনায় শিক্ষকদের বেতন ভাতা তেমন বাড়েনি। তিনি শিক্ষকদের পুর্বেকার সময়ের চেয়ে এখন অনেকটা বেতন ভাতা বেড়েছে বলেও মনে করেন। তিনি শিক্ষা ও শিক্ষকদের মান উন্নয়নের দিকে গুরুত্বআরোপ করে বলেন, অনেক ক্ষেত্রে লেখাপড়া ছাড়াই পাশ করে দেয়ার প্রবনতা ছিল। বর্তমানে এ অবস্থা হতে বের হবার চেষ্টা করা হচ্ছে। শুধু বরাদ্দ বাড়িয়ে নয় গুনগত মান উন্নয়নের গুরত্ব উল্লেখ করে তিনি বলেন, শুধু অর্থ বরাদ্দ নয় এর যথাযথ ব্যবহার করা প্রয়োজন। তিনি জিডিবির ১০ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ করা প্রয়োজন বলে মনে করেন।

শিক্ষার গুনগতমান না বাড়ার কারণে বিদেশে গিয়েও আমাদের শ্রমিকেরা প্রতারিত হচ্ছে। অন্য দেশের তুলনায় আমাদের শ্রমিকেরা ৭৫ শতাংশ বেতন কম পায় বলে তিনি জানান। তিনি আরো বলেন, অন্য দেশের তুলনায় ৫/৭ গুন বেশী টাকা দিয়ে আমাদের দেশের লোকজন বিদেশে শ্রমিক হিসাবে যায়, এটাকে তিনি রাষ্টের ব্যর্থতা বলে উল্লেখ করেন। তিনি জনগণকে জনসম্পদে পরিনত করার উপর গুরত্ব দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তনিমা জামান তন্বী, মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd