1. admin@moheshpurnews24.com : admin :
March 5, 2026, 7:50 pm
শিরোনামঃ
কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার সোনাহাট সেতু পরিদর্শনে নবনির্বাচিত এমপি সবার আগেই বাংলাদেশ, বদলে দাও বদলে যাও—আনোয়ারায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি সরওয়ার জামাল নিজাম
ব্রেকিং নিউজঃ

আমতলীতে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে তিনজন গ্রেফতার

  • Update Time : Thursday, December 18, 2025

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ দমনে পরিচালিত ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিনজন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-নিষিদ্ধ ছাত্র লীগের উপজেলা শাখার প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন ফকির (২৮), গুলিশাখালি ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার ও চাওড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) মোঃ তাজ উদ্দীন পান্নু হাওলাদারকে।

পুলিশ জানায়, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় গত তিন দিনব্যাপী আমতলী থানা বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আমতলীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধমূলক কর্মকান্ড দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd