1. admin@moheshpurnews24.com : admin :
April 20, 2026, 9:21 am
শিরোনামঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতালদের ওপর হামলা মামলা না হওয়ায় ক্ষোভ পুলিশ সুপারকে স্মারকলিপি টেকনাফে সাবরাং ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ সাদুল্লাপুর উপজেলায় প্রেমিক যুগলের বিষ পান হাসপাতালে প্রেমিকার মৃ’ত্যু। নেত্রকোনায় হাওরের মাঠে সোনালি ফসল, তবুও কৃষকের মুখে নীরব হতাশা পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন গাইবান্ধায় বন্ধুর বাড়িতে আইনমন্ত্রীর আকস্মিক সফর ০৭টি রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান: ওয়ারেন্টভুক্ত আসামীসহ একাধিক অপরাধী গ্রেফতার পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল
ব্রেকিং নিউজঃ

টাঙ্গাইল সখীপুরে দু-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রসহ নিহত তিন

  • Update Time : Tuesday, December 23, 2025

মো হাফিজুর রহমান
প্রতিনিধি ( সখীপুর )টাঙ্গাইল

টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার কালমেঘা-নলুয়া সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়।

নিহত ব্যক্তিরা হলো উপজেলার কালিদাস পালাউল্লাহপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে আবির হোসেন (১৬), একই এলাকার মায়েন উদ্দিনের ছেলে লিখন আহমেদ (১৬) এবং কালিদাস ফুলঝুরিপাড়া এলাকার প্রবাসী আব্দুর রউফের ছেলে সাব্বির হোসেন (২১)। আবির ও লিখন দুজনই কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির ছাত্র।

জানা গেছে, আজ সন্ধ্যায় দুই বন্ধু আবির ও লিখন মোটরসাইকেল নিয়ে নলুয়ার দিকে যাচ্ছিল। বেলতলী এলাকায় এলে সাব্বিরের মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবির হোসেন ঘটনাস্থলেই মারা যায়। লিখন ও সাব্বিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে মির্জাপুরের গোড়াই এলাকায় লিখন এবং বোর্ডবাজার এলাকায় সাব্বির মারা যায়। এ ঘটনায় সাব্বিরের মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের টাঙ্গাইল পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

কালিদাস গ্রামের ব্যবসায়ী লুৎফর রহমান জানান, একই গ্রামের তিনজনের মৃত্যুতে নিহত ব্যক্তিদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী সাংবাদিকদের,জানান, ইতিমধ্যে দুজনের লাশ গ্রহণ করা হয়েছে। আরেকজনের লাশ এখনো এসে পৌঁছায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd