1. admin@moheshpurnews24.com : admin :
September 3, 2026, 8:47 pm
শিরোনামঃ
উখিয়ায় নৌকার নিচে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারী পালিয়ে গেছে পর্যটকবাহী চাঁদের গাড়িতে ৪ হাজার ইয়াবা, চালক আটক শান্তিগঞ্জে হাতকড়া অবস্হায় পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​কাঠালিয়ায় স্ত্রীর হাতুড়ির আঘাতে স্বামীর মর্মান্তিক মৃত্যু, আটক ১ সরিষাবাড়ীতে পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত   গাইবান্ধার পলাশ বাড়ী উপজেলায় বাস মাইক্রোবাস সংঘর্ষ, মাইক্রোবাস চালক নিহত পানি উন্নয়ন বোর্ডে দ্বন্দ্ব: অভিযোগের জবাব দিল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, দাবি ‘ষড়যন্ত্রের শিকার’ সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই
ব্রেকিং নিউজঃ

আমতলীতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের পক্ষ থেকে একটি এতিম শিশুকে শীত বস্ত্র বিতরণ

  • Update Time : Friday, December 26, 2025

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলী সদর ইউনিয়নের নাছনা পাড়া গ্রাম, ৩ নং ওয়ার্ডের বাবা–হারা শিশু মো: আরাফাতের মানবেতর জীবনযাপনের সংবাদ স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়। থাকার মতো ন্যূনতম ব্যবস্থা না থাকা এবং প্রচণ্ড শীতে গায়ে দেবার মতো কাপড়ের অভাব—এমন কষ্টের কথা শুনে নীরব থাকতে পারেনি সংগঠনটি।

মানবতার তাগিদে আজ স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সদস্যরা শিশুটির পাশে দাঁড়ান। শীতের কাঁপুনি থেকে কিছুটা হলেও সুরক্ষা দিতে তার হাতে তুলে দেওয়া হয় একটি লেপ ও প্রয়োজনীয় শীতের পোশাক। আয়োজকদের বিশ্বাস—এই সহায়তা হয়তো সব কষ্ট দূর করবে না, তবে ভালোবাসা ও সহানুভূতির উষ্ণতায় শিশুটির শীত কিছুটা হলেও লাঘব হবে।

এই মহৎ উদ্যোগে অর্থনৈতিক সহযোগিতা করেন সংগঠনের কর্মসূচি সম্পাদক HM Sojib, আবদুল হান্নান শাহ্, তানজিল (Tanjil Shikdar) সিকদার এবং হেয়ার কেয়ার বিউটি পার্লার (হেয়ার কেয়ার বিউটি সেলুন)। তাঁদের মানবিক সহায়তা আবারও প্রমাণ করে—এখনও মানুষ মানুষের জন্য আছে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহম্মেদ এবং সাংবাদিক মাইনুল ইসলাম রাজু, সদস্য আলেয়া জান্নাত।

একটি শিশুর মুখের হাসিই আয়োজকদের সবচেয়ে বড় প্রাপ্তি। স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন সবার প্রতি আহ্বান জানায়—আসুন, একসাথে অসহায় মানুষের পাশে দাঁড়াই, মানবতার আলো ছড়িয়ে দিই।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd