1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 12:30 pm
শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুর কাঁচাবাজার গুলোতে পলিথিন ব্যাগ নিষিদ্ধে অভিযান

  • Update Time : Monday, December 29, 2025

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাঁচাবাজার গুলোতে পলিথিন নিষিদ্ধ করণ অভিযান চালিয়ে হরিণাকুন্ডুর ৩টি মুদিখানার দোকান থেকে পলিথিনের ব্যাগ উদ্ধার সহ ২০০০ টাকা জরিমানা করেন। ২৯-১২-২০২৫ ইং রোজ সোমবার বেলা ৩টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা, সহকারী কমিশনার(ভূমি), হরিণাকুন্ডু, সহ মোঃ মুনতাজুর রহমান, সহকারি পরিচালক বোন বিভাগ ঝিনাইদহ। মোবাইল কোর্ট পরিচালনায় জনাব মো: আল ইমরান, এস,আই, বাংলাদেশ পুলিশ, হরিণাকুন্ডু থানা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

পলিথিন ব্যাগ নিষিদ্ধের ব্যাপারে, সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, সরকারের এই নির্দেশ যাঁরা অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে মন্ত্রণালয়ের উদ্যোগে কঠোর ‘মনিটরিং’ চালু হয়েছে। পাশাপাশি পলিথিন উৎপাদন কারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।শহরের সুপারশপে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়। মন্ত্রণালয় বলেছে, কোনো সুপারশপ যদি পলিথিন ব্যাগ ব্যবহার করে, তাহলেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ে পলিথিন ব্যবহারের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

ইতিমধ্যে জেলা-উপজেলার সুপারশপ গুলোতে পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের তৈরি ব্যাগের ব্যবহার শুরু হয়েছে। তবে এসব ব্যাগের সরবরাহ পর্যাপ্ত বলে জানা গেছে।পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর মনিটরিং চালু করা হবে। পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। ২০০২ সালে ১ মার্চ আইন করে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশ। তবে দেশে পলিথিনের ব্যবহার কমেনি; বরং গত দুই দশকের বেশি সময় ধরে পলিথিনের উৎপাদন ও ব্যবহার বাড়তে দেখা গেছে। এরপর সরকার ২০১০ সালে আরেকটি আইন করে। কিন্তু এই আইনও বাস্তবে কোনো কাজ দেয়নি বলে ব্যবসায়ী, ঠিকেদার, সাধারণ মানুষের দাবি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd