1. admin@moheshpurnews24.com : admin :
March 6, 2026, 2:22 am
শিরোনামঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত‌ চেয়ারম্যান পদপ্রার্থী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে সংঘর্ষ, নিহত ১ কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৫

  • Update Time : Monday, January 5, 2026

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৫ জন নারী-পুরুষ আহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে শ্রীরামপুর, রাজাখালী, পিরতলা বন্দর, দুমকি ও জলিশা এলাকায় ধারাবাহিকভাবে এ ঘটনা ঘটে।

আহতরা দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানে হুলুস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, অধিকাংশকে ক্ষত পরিষ্কারসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর কয়েকজনকে পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

রেফার করা আহতদের মধ্যে রয়েছেন আব্দুল্লাহ (১৯), ইউসুফ, মফিজুর রহমান (৭০) ও তানিয়া (সাড়ে ৩ বছর)। আহতদের মধ্যে আরও রয়েছেন মাহিনুর বেগম (৩৮), জব্বার ঘরামী (৬০), রিমা (২০), মনোয়ারা বেগম (৫৫), ফরিদা বেগম (৫০), নাইমুল (২), মাধবী রানী (৪০), জান্নাতুল ফেরদৌস (১৮) ও খোকন (৪০)।

স্থানীয়রা জানান, হঠাৎ একটি পাগলা কুকুর একের পর এক মানুষকে কামড়াতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত কুকুরটি নিয়ন্ত্রণে আনার দাবি জানান তারা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, হাসপাতালে র‌্যাবিস ভ্যাকসিন নেই। আহতদের প্রয়োজনীয় টিকা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd