1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 3:50 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

তাহিরপুরের বাদাঘাট বাজারে বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী আনিসুল হক

  • Update Time : Monday, January 5, 2026

সুনামগঞ্জ প্রতিনিধি
কুলেন্দু শেখর দাস

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে ৩০ পারা কোরআন খতম ও দোয়া মাহফিল অনষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে বাদাঘাট বাজারের জয়নাল আবেদীন অটোরাইস মিল মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সুমনের সভাপতিত্বে ও আক্তার হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদি কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-১(তাহিরপুর,জামালগঞ্জ,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাদল মিয়া,যুগ্ম আহবায়ক রাখাব উদ্দিন,যুগ্ম আহবায়ক আবুল হুদা,আহবায়ক কমিটির সদস্য ইমদাদুর হুদা,আমির শাহ,তাহিরপুর উপজেলা কৃষকদলের আহবায়ক লুৎফুর রহমান,সদস্য সচিব আবুল কালাম,তাহিরপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সায়েম,বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম,বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ও ছাত্রদল নেতা মাহবুব মল্লিকসহ তাহিরপুর উপজেলা বিএনপিসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক বলেছেন,বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো এক উজ্জল নক্ষত্রের বিদায় হলেও দেশের মানুষের জন্য গনতন্ত্র পূনরুদ্ধারসহ অবকাঠামো উন্নয়নের এই নক্ষত্রের আলো কখনো ১৮কোটি মানুষের অন্তর থেকে কখনো নিভে যাবে না। তিনি বলেন,মাতা বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবক ছিলেন,তার জীবদ্দশায় দেশ পরিচালনায় কর্মকান্ডগুলো জাতি চিরদিন মনে রাখবে। তিনি মরহুমা মাতা বেগম খালেদা জিয়ার ভূলক্রুটিগুলো ক্ষমা করে বেহেশতের মেহমান হিসেবে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে মা হারানোর কষ্ট সহ্য করার মতো শক্তিদান,জিয়া পরিবারের ও বিএনপি পরিবারের সকলকে ধৈর্য্য ধরার ক্ষমতা প্রদানের জন্য সর্বশক্তিমান আল্লাহতালার নিকট দোয়া প্রার্থনা করেন এবং দেশবাসির দোয়া চান তিনি। ##

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd