1. admin@moheshpurnews24.com : admin :
March 6, 2026, 6:16 am
শিরোনামঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত‌ চেয়ারম্যান পদপ্রার্থী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে সংঘর্ষ, নিহত ১ কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

নীলফামারীতে অবৈধ ইটভাটায় অভিযান ও ১৯ লাখ টাকা জরিমানা

  • Update Time : Friday, January 9, 2026

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পরিবেশবিধি লঙ্ঘনের দায়ে চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ইটভাটা থেকে মোট ১৯ লাখ টাকা জরিমানা আদায় করেছেন। একই সঙ্গে এক্সকাভেটর দিয়ে ভাটাগুলোর কিলন গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এবং পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

অভিযানকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের এমদাদুল হকের মালিকানাধীন সোনার বাংলা ব্রিকস, দলুয়া কামারপুকুর এলাকার সুরেশ সিংহানিয়ার মালিকানাধীন বিপিএল-২, এজাজ আহমেদের মালিকানাধীন এএসবি ব্রিকস এবং কদমতলী এলাকায় অবস্থিত ওবায়দুল ইসলামের মালিকানাধীন ব্রিকস লিংক লিমিটেডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পরিদর্শনে পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এসব ইটভাটার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর নীলফামারী এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, “পরিবেশ ও জনস্বার্থবিরোধী অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এই অভিযানের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সরকারের কঠোর অবস্থানের স্পষ্ট বার্তা পৌঁছেছে বলে মনে করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd