1. admin@moheshpurnews24.com : admin :
April 22, 2026, 2:42 pm
শিরোনামঃ
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন নেত্রকোনায় নির্বাচন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ নেত্রকোনা পৌরসভায় মানবিক ও নিরহংকার মনের মানুষ পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার
ব্রেকিং নিউজঃ

গৌরীপুরে দুষ্কৃতকারীর হামলায় মুস্তা খান নামে কৃষকের ফসল ও গবাদিপশু হুমকির মুখে

  • Update Time : Tuesday, January 13, 2026

মো: সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের হামলায় এক কৃষকের ফসল ও গবাদিপশু মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

জানা গেছে, গৌরীপুর উপজেলার ১০নং সিধলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মনাটি গ্রামের বাসিন্দা মোঃ মুস্তা খানের ১৩ কাঠা জমিতে রাখা দুটি খড়ের স্তুপে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়।

এ ঘটনার তিন দিন পর আরও ভয়াবহ ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে মোঃ মুস্তা খানের গৃহপালিত গরুকে হত্যার উদ্দেশ্যে ঘোয়াল ঘরে কলা পাতার সঙ্গে বিষ মিশিয়ে রেখে যায়। তবে রাতে গরুকে খড় দিতে গিয়ে বিষয়টি নজরে আসে গরুর মালিকের। তিনি দ্রুত বিষ মেশানো কলা পাতা সরিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় গবাদিপশুগুলো।

ভুক্তভোগী মোঃ মুস্তা খান জানান, তাঁর সঙ্গে বা তাঁর পরিবারের সঙ্গে গ্রামের কিংবা আশপাশের কারও কোনো বিরোধ বা শত্রুতা নেই। তিনি বলেন, “আমি সবসময় মানুষের উপকার করার চেষ্টা করেছি। কারও ক্ষতি করার মানসিকতা আমাদের নেই। তবুও কেন আমাদের লক্ষ্য করে এমন নৃশংস কাজ করা হলো, তা বুঝতে পারছি না।

ঘটনার পরপরই বিষয়টি গৌরীপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, “যদি ভুক্তভোগী বা এলাকাবাসী কাউকে সন্দেহ করেন এবং কোনো প্রমাণ পান, তাহলে দ্রুত পুলিশকে অবহিত করতে অনুরোধ করা হচ্ছে।

এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd