1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 2:18 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

হাতিয়ায় কোস্ট গার্ডের বিরুদ্ধে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

  • Update Time : Friday, January 16, 2026

মাহিদুল ইসলাম হিমেল
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড কর্তৃক অস্ত্রসহ ছাত্রদল নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল করেছে। কোস্ট গার্ড পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে ছাত্রদল নেতাকে ফাঁসিয়েছে—এমন অভিযোগ তুলে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি হাতিয়ার আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সুপার মার্কেট এলাকায় এসে শেষ হয়।

জানা যায়, গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাতিয়ায় কোস্ট গার্ড ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ টু’ পরিচালনা করে হাতিয়া ছাত্রদল নেতা রুবেলকে অস্ত্রসহ গ্রেফতার করে। এ ঘটনাকে কেন্দ্র করেই আজকের এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে উপজেলা পরিষদের বিপরীত পাশে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় পৌর বিএনপির নেতা ইলিয়াস হোসেন অভিযোগ করে বলেন, এই ঘটনার সঙ্গে কোস্ট গার্ড ও এমসিপি নেতা হান্নান মাসুদ জড়িত রয়েছেন। তিনি দাবি করেন, হান্নান মাসুদ কোস্ট গার্ডকে পাঁচ লক্ষ টাকা দিয়ে ছাত্রদলের দুই কর্মীকে অস্ত্র দিয়ে সাজিয়ে গ্রেফতার করানোর নির্দেশ দিয়েছেন।

নেতাকর্মীরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং ছাত্রদল নেতার নিঃশর্ত মুক্তির আহ্বান জানান। একই সঙ্গে তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd