1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 7:32 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

হাতিয়ায় সরকারি জমি দখলের চেষ্টার মামলায় বিএনপি নেতা গ্রেফতার

  • Update Time : Monday, January 19, 2026

মাহিদুল ইসলাম হিমেল
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি খাস জমি দখলের চেষ্টার অভিযোগে করা মামলায় আবুল কাশেম নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিষয়টি রাতে নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। এর আগে দুপুরে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবুল কাশেম ওরফে কাশেম ডুবাই (৫০) হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুর আহম্মেদের ছেলে। তিনি হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজারের পূর্ব পাশে গোলতলা পর্যটন কেন্দ্র ও আশপাশের সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছিল।

গত ৮ জানুয়ারি দুপুরে সরকারি জমিতে ভূমিহীনদের কাছে জাল কাগজপত্র দেখিয়ে জমি বিক্রির অভিযোগ পেয়ে ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। অভিযুক্তরা তাদের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে জমি ছাড়বে না বলে হুমকি দেয়।
এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকিও দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানের সময় দুইজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, ঢাকা থেকে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, চাঁদাবাজি, প্রতারণা ও সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd