1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 11:36 pm
শিরোনামঃ
ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে তোড়জোড় নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব, পৌরসভার হিসাবে,শহরে ৫ হাজার ৬৫৯ যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভা: প্রশাসনের ‘জিরো টলারেন্স’ ঘোষণা

  • Update Time : Wednesday, January 21, 2026

​
মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
​ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ দিদারুল আলম। সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, গুজব প্রতিরোধ এবং মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

​সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ দিদারুল আলম বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় আমরা একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে চাই।”
​সভায় বক্তারা নির্বাচনের সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করতে অনুরোধ করা হয়।

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ বাবুল হোসেন।
​এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কর্মরত সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সকলেই আইন-শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd