1. admin@moheshpurnews24.com : admin :
June 19, 2026, 10:28 am
শিরোনামঃ
প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করতে কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ, নিঃস্ব হওয়ার দাবি সোনামসজিদ ও নোয়াপাড়ার ব্যবসায়ীদের চাঁদাবাজি মামলায় কাঁঠালিয়ার ৫নং শৌলজালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার: চরম জনদুর্ভোগে ইউনিয়নবাসী নেত্রকোনায় আলোচিত মাদক কারবারিকে পাঠাগারের সাহিত্য সম্পাদক করায় সমালোচনা ফরিদপুর চরাঞ্চলে বারি চিনাবাদাম-৮ এর উপর মাঠ দিবস অটোরিকশার ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ও  ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ ​ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
ব্রেকিং নিউজঃ

বিসিসি ফরিদপুর কতৃক সরকারি কর্মকর্তাদের ‘এআই ও সাইবার নিরাপত্তা’ জোরদারে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

  • Update Time : Friday, January 23, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে “Artificial Intelligence & Cyber Security Fundamentals” বিষয় নিয়ে
জোরদারে শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

(২২ জানুয়ারি) বৃহস্পতিবার বিসিসি ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ে সাইবার নিরাপত্তা স্থিতিশীলতা নিশ্চিতকরণ’ শীর্ষক একটি বিশেষায়িত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স
সিস্টেমের মাধ্যমে সংযুক্ত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক মোঃ আবু সাঈদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিসিসির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোঃ জফরুল আলম খান এবং ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আলমগীর হোসেন।

বক্তারা বর্তমান যুগে দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিসিসির নির্বাহী পরিচালক মোঃ আবু সাঈদ তিনি তার প্রধান অতিথি ‘Artificial Intelligence & Cyber Security Fundamentals” বিষয়ে বক্তব্যে বলেন, আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তার মতো অত্যাধুনিক (কাটিং-এজ) প্রযুক্তিতে সরকারি কর্মকর্তাদের দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, এ লক্ষ্য বাস্তবায়নেই বিসিসি এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়াও তিনি আইসিটি সেক্টরে নীতিনির্ধারণ থেকে শুরু করে মাঠপর্যায়ে বিসিসির বহুমুখী কার্যক্রমের কথা তুলে ধরেন এবং জানান যে, বিসিসি, ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে আইসিটি প্রশিক্ষণ, নেটওয়ার্ক সেবা, সফটওয়্যার টেস্টিং ও ডিজিটাল সার্টিফিকেট প্রদানের পাশাপাশি সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ জফরুল আলম খান বিসিসির নিজস্ব উদ্ভাবন bangla.gov.bd ও kagoj.ai সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। পাশাপাশি তিনি সরকারি সেবা সম্প্রসারণে ইন্টারনেট অব থিংস (IoT) এবং অটোমেশন ব্যবস্থার যথাযথ প্রয়োগের মাধ্যমে প্রযুক্তিগত উন্নয়নের অপার সম্ভাবনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দেশীয় প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়ার পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নে বিসিসির নিজস্ব প্রযুক্তির কার্যকর ভূমিকার বিষয়টি তিনি অংশগ্রহণকারীদের অবহিত করেন।

পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাব ও এর বহুমুখী ব্যবহার সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। একইসাথে ইন্টারনেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং অনলাইনে অপরাধের ধরন ও তা থেকে প্রতিকারের উপায়গুলো প্রশিক্ষণে দেখানো হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ দেশের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ব্যবহারিক প্রশিক্ষণ লাভ করেন। এতে নদী গবেষণা ইনস্টিটিউট, বিএসটিআই, পরিবেশ অধিদপ্তর, বিসিক, ওজোপাডিকো এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ ফরিদপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের মোট ২০ জন অফিস প্রধান ও প্রতিনিধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd