1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 8:46 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নারী প্রার্থীদের ইশতিহার

  • Update Time : Sunday, January 25, 2026

আহমদ রেজা, (চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি)

রাষ্ট্রে সকল ধর্মের সকল মানুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দিয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। মানবতার নিবন্ধিত রাজনৈতিক সংগঠন হিসেবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত জানান, “মানুষ হিসেবে ভাই–বোন সবার সমান অধিকার ও মর্যাদার ভিত্তিতে মানবতার রাষ্ট্র গঠনের লক্ষ্যেই আমাদের এই রাজনৈতিক পথচলা।”
তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক সংগঠনের তুলনায় ইনসানিয়াত বিপ্লব নারীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোট ছয়টি সংসদীয় আসনে নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে। আসন্ন নির্বাচনে ইনসানিয়াত বিপ্লবের নারী প্রার্থীরা হলেন—
১. চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর, পাহাড়তলী): সাবিনা খতুন সাব্বি
২. ঢাকা-১২ (উত্তর সিটি কর্পোরেশনের ২৪–২৭ ও ৩৫–৩৬ নম্বর ওয়ার্ড): সালমা আক্তার
৩. ঢাকা-১৩ (উত্তর সিটি কর্পোরেশন): ফাতেমা আক্তার মুনিয়া
৪. গাজীপুর-২ (সিটি কর্পোরেশন ১৯–৩৯ ও ৪৩–৫৭ নম্বর ওয়ার্ড): অ্যাডভোকেট তাসলিমা আফরোজ
৫. মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর–সিরাজদিখান): রোকেয়া আক্তার
৬. নরসিংদী-৫ (রায়পুরা): তাহমিনা আক্তার
আল্লামা ইমাম হায়াত বলেন, “ইনসানিয়াত বিপ্লবের রাজনীতি কোনো ভাষা, গোত্র, দেশ, লিঙ্গ, বর্ণ বা সীমারেখার ভিত্তিতে বিভেদ সৃষ্টি করে না। বরং জীবনের স্রষ্টার আলোকে মানবিক সাম্য, মর্যাদা ও সত্যের উপর দাঁড়িয়ে সকল মানুষের অধিকার রক্ষাই আমাদের একমাত্র দর্শন।”
তিনি আরও বলেন, “ইনসানিয়াত বিপ্লবের বাইরে আজকের দুনিয়ায় সব ধর্মের সব মানুষের সমান নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকারভিত্তিক বৈষম্যহীন মানবতার রাষ্ট্র গঠনের সুস্পষ্ট রাজনৈতিক দিশা কোথাও নেই। একমাত্র ইনসানিয়াত বিপ্লবই মানবতার রাজনীতির ধারক ও বাহক।”
নিজ দলের শ্লোগান তুলে ধরে তিনি বলেন—
‘বলো ভাই! আমি মানুষ—তাই মানবতার রাষ্ট্র চাই।
বলো ভাই! আমি মানুষ—তাই মা, বোন ও শিশুদের আতঙ্কের অবসান চাই।
বলো ভাই! আমি মানুষ—তাই সব মানুষের অধিকার চাই।’
আল্লামা ইমাম হায়াত বলেন, “রাষ্ট্রে সকল ধর্মের সকল মানুষের সমান অধিকার, জীবনের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা যদি চান, তবে ইনসানিয়াত বিপ্লবের আপেল মার্কায় ভোট দিন। জনগণের সুরক্ষা, সেবা ও অধিকার নিশ্চিত করার মানবিক রাষ্ট্র গড়তেই আমাদের এই আহ্বান।”
তিনি মানবতার রাজনীতির প্রবর্তক হিসেবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষ থেকে সকল মানুষের কল্যাণে, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আপেল মার্কায় ভোট প্রদানের অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd