1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 8:47 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

অনলাইন নম্বর থেকে ভুয়া ফোন: কাঁঠালিয়ায় অর্ধশতাধিক প্রধান শিক্ষক প্রতারণার শিকার।

  • Update Time : Monday, January 26, 2026

ফাতিমা আক্তার মিম কাঠালিয়া সংবাদদাতা

​ঝালকাঠির জেলার কাঁঠালিয়া উপজেলায় আজ সোমবার (২৬ জানুয়ারি) এক বিচিত্র প্রতারণার শিকার হয়েছেন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। ওয়াইফাই সেবা ও প্রশিক্ষণ চুক্তির কথা বলে ভুয়া ফোন কলের মাধ্যমে তাঁদের উপজেলা সদরে ডেকে এনে বিভ্রান্তিতে ফেলেছে একটি অজ্ঞাত চক্র।

​উপজেলার ১৩২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ৭০ থেকে ৮০ জন প্রধান শিক্ষককে একটি অনলাইন নম্বর (০৯৬৫৮২৯৬২২০) থেকে কল করা হয়। ফোনে জানানো হয়, আজ সোমবার উপজেলা অডিটোরিয়ামে ওয়াইফাই সেবা বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ ও চুক্তি অনুষ্ঠিত হবে। এই আহবানে সাড়া দিয়ে সকালে শিক্ষকরা বিদ্যালয়ে পাঠদান স্থগিত রেখে উপজেলা সদরে উপস্থিত হন। কিন্তু সেখানে গিয়ে তাঁরা দেখতে পান নির্ধারিত সভাকক্ষটি তালাবদ্ধ।

​কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসি ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি অনলাইন নম্বর থেকে কল দিয়ে আমাদের জানানো হয় যে ওয়াইফাই বিষয়ক একটি চুক্তি হবে। সেই ভিত্তিতেই আমরা প্রায় ৭০ জন শিক্ষক আজ এখানে উপস্থিত হয়েছি। কিন্তু শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করার পর জানতে পারি বিষয়টি ছিল সম্পূর্ণ মিথ্যা। এতে আমরা একদিকে যেমন প্রতারণার শিকার হয়েছি, অন্যদিকে বিভ্রান্তিতে পড়েছি।”

​ঘটনার বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জামান বলেন, “এমন কোনো প্রশিক্ষণ বা সভার ব্যাপারে বিভাগীয় কোনো চিঠিপত্র আমরা পাইনি। একটি প্রতারক চক্র শিক্ষকদের ফোন দিয়ে এই বিভ্রান্তি সৃষ্টি করেছে। আমি বিষয়টি জানার পরপরই শিক্ষকদের নিজ নিজ বিদ্যালয়ে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছি।”
​উপজেলা আইসিটি অফিসার অতনু কিশোর দাশ মুন জানান, আজকের এই ঘটনার সাথে দপ্তরের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে আগামী বুধবার (২৮ জানুয়ারি) উপজেলা অডিটোরিয়ামে ওয়াইফাই চুক্তিপত্র বিষয়ক একটি নির্ধারিত অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

​কাঁঠালিয়া উপজেলা নাগরিক ফোরামের সভাপতি মোঃ বাদল হাওলাদার বলেন, “প্রতারক চক্রের এমন হঠকারী কর্মকাণ্ডে শিক্ষকদের যাতায়াত ও আর্থিক ক্ষতি হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীরাও পাঠদান থেকে বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে শিক্ষকরা যেন এমন কোনো সোর্স থেকে আসা তথ্যে বিভ্রান্ত না হন, সে বিষয়ে সচেতন হওয়া জরুরি।”

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন এই ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং যে নম্বর থেকে কল এসেছে সেটির উৎস সন্ধানে কাজ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd