1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 10:19 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

কালীগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : Friday, January 30, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এম এস মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে অনুষ্ঠিত ওই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী মাওলানা আবু তালিব।
বক্তব্যে মাওলানা আবু তালিব বলেন, ত্রিলোচনপুর ইউনিয়নের কোথায় কী সমস্যা রয়েছে, তা তার অজানা নয়। বর্ষা মৌসুমে বালিয়াডাঙ্গা হাইস্কুল মাঠ দীর্ঘদিন জলাবদ্ধ থাকে এবং বালিয়াডাঙ্গা গ্রামের ঐতিহ্যবাহী দাখিল মাদরাসার দূরাবস্থার কথাও তিনি জানেন। তিনি বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে তিনি কোনো সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না; বরং জনগণের সেবাকেই নিজের একমাত্র দায়িত্ব হিসেবে গ্রহণ করবেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ও জামায়াত মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা ওলিউর রহমান।

এছাড়া বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক, খেলাফত মজলিসের কালীগঞ্জ থানা সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালীগঞ্জ আদর্শ শাখার সভাপতি ঈশা খাঁ। সমাবেশে ১১ দলীয় ঐক্যজোটের স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
জনাকীর্ণ সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধরে রাখতে এবং দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে মাওলানা আবু তালিবকে বিজয়ী করতে হবে। তারা ভোটারদের ‘হ্যাঁ’ ভোট প্রদানেরও আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন ত্রিলোচনপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুল হামিদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd