1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 11:14 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

আমরা নির্বাচিত হলে শিক্ষকদের মানোন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের জন্য বহুমুখী পদক্ষেপ নেব -নূরুল ইসলাম বুলবুল

  • Update Time : Friday, January 30, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল জনতার প্রত্যাশা ও উন্নয়ন ভাবনাকে সামনে রেখে তার “জনতার ইশতেহার” ঘোষণা করেছেন। ইশতেহার ঘোষণায় তিনি বলেন, সুশাসন ও শান্তির মাধ্যমে একটি পরিবর্তনশীল, উন্নত ও আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলাই তার মূল লক্ষ্য। নিরাপদ ও বাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়ার স্বপ্ন দেখছেন তিনি। নূরুল ইসলাম বুলবুল বলেন, বেকারত্ব দূর করতে বেকার ভাতা নয়, বরং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই হবে তার প্রধান কৌশল। তিনি জানান, আধুনিক, উন্নত, সমৃদ্ধ ও শান্তির নীড় হিসেবে চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে তিনি সর্বোচ্চ ভূমিকা রাখবেন। ইশতেহারে উল্লেখ করা হয়—চাঁপাইনবাবগঞ্জকে একটি শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে। জেলা সদরসহ ইউনিয়নসমূহে গণপরিবহন ব্যবস্থা চালু করা হবে এবং প্রধান সড়কগুলো সম্প্রসারণ করা হবে। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পানি নিষ্কাশনের জন্য আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ফুটপাত নির্মাণ করা হবে।নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ,

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার সঙ্গে সরাসরি আন্তঃনগর ট্রেন চালুসহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন। মহানন্দা নদীর পানি বরেন্দ্র অঞ্চলে সরবরাহের মাধ্যমে কৃষিখাতের উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা এবং দিয়ার অঞ্চলকে আলাদা উপজেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান জামায়াত প্রার্থী। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জকে শিল্প ও বাণিজ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন, উন্নত চিকিৎসা সেবা, কৃষি ও শ্রমিক কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হবে। তরুণদের ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিনির্ভর উন্নয়ন, ভিশন ২০৪০ বাস্তবায়ন এবং গ্রিন টাউন, ক্লিন টাউন হিসেবে চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। জনতার ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক এমপি অধ্যাপক মোঃ লতিফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মহাম্মদ ইসাহাক সহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd