1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 11:28 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলায় ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রঘুনাথপুর এমএ উচ্চ বিদ্যালয় রক্ষার জন্য আবেদন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটায় ৮০ হাজার টাকা জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • Update Time : Saturday, January 31, 2026

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটায় ৮০ হাজার টাকা জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের একটি ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মান্নারগাঁও ইউনিয়নের ওই ব্রিজের পাশ থেকে আইন অমান্য করে মাটি উত্তোলন করা হচ্ছিল। এতে ব্রিজ ও সংলগ্ন সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে শনিবার দুপুরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

অভিযানকালে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবৈধভাবে মাটি কাটার ফলে সরকারি অবকাঠামো মারাত্মক ঝুঁকির মুখে পড়ে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। জনস্বার্থ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে পুলিশ সদস্য ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd