1. admin@moheshpurnews24.com : admin :
April 22, 2026, 9:35 pm
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
ব্রেকিং নিউজঃ

এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত অগ্নিপরীক্ষা — ইলিয়াস হোসেন মাঝি

  • Update Time : Saturday, January 31, 2026

নিজস্ব প্রতিনিধি

এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি। তিনি বলেন, রাষ্ট্রীয় নিপীড়নের শৃঙ্খল ভাঙতে এ দেশের ছাত্র-জনতা যে অকাতরে রক্ত দিয়েছে, সেই আত্মত্যাগের সার্থকতা আজ একটি সুতোয় ঝুলে আছে।

তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা কি নতুন বাংলাদেশের ভিত্তি গড়তে পারব, নাকি আমাদের অভ্যন্তরীণ অনৈক্য ও প্রতিহিংসার রাজনীতি পরাজিত ফ্যাসিস্ট শক্তির প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করবে—তা এখন বড় প্রশ্ন।

তরুণ প্রজন্মের প্রতিনিধি ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, বর্তমান নির্বাচনী উত্তাপ ও মাঠপর্যায়ের রাজনৈতিক অস্থিরতা আমাদের গভীর উদ্বেগের মুখে ঠেলে দিয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রধান শর্ত হলো ভয়হীন পরিবেশ। কিন্তু বর্তমান নির্বাচনী প্রচারণায় পুরনো আধিপত্যবাদী ও সংঘাতময় আচরণের নির্লজ্জ পুনরাবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে।

তিনি বলেন, নিজেদের মধ্যে পরিবর্তন না এলে কেবল বন্দুকের নল বা বুটের শব্দ দিয়ে এই আদর্শিক ও মনস্তাত্ত্বিক সংঘাত থামানো সম্ভব নয়।

সাবেক ছাত্রনেতা ইলিয়াস হোসেন মাঝি আরও বলেন, এই নির্বাচনী অস্থিরতা কেবল অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নয়; বরং এর পেছনে গভীর ভূ-রাজনৈতিক চক্রান্ত সক্রিয় রয়েছে। তাই সকল রাজনৈতিক দলের মধ্যে ন্যূনতম সৌহার্দ্য ও আদর্শিক ঐক্য বজায় রাখা এখন বিকল্প নয়, বরং একমাত্র পথ।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির ভোট কেবল ক্ষমতা বদলের পালা নয়, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য পরিবর্তনের একটি বড় পরীক্ষা।

শেষে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের জয়-পরাজয় কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের ভাগ্য নির্ধারণ করবে না; বরং তা নির্ধারণ করবে নতুন বাংলাদেশের ভিত্তি কেমন হবে। ক্ষমতার মোহ যদি আমাদের বিবেককে আচ্ছন্ন করে ফেলে এবং আমরা নিজেদের মধ্যে রক্তক্ষরণে লিপ্ত হই, তবে ইতিহাসের কাঠগড়ায় আমাদের অপরাধী হিসেবে দাঁড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd